Revelation 10:9 — Compare Translations

11 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তখন আমি সেই ফেরেশতার কাছে গিয়ে তাঁকে বললাম, ঐ ক্ষুদ্র কিতাবখানি আমাকে দিন। তিনি আমাকে বললেন, নাও, খেয়ে ফেল; এটি তোমার উদর তিক্ত করে তুলবে কিন্তু তোমার মুখে মধুর মত মিষ্টি লাগবে।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
তাই আমি ওই স্বর্গদূতের কাছে গিয়ে, তাঁর কাছ থেকে ওই ছোটো পুঁথিটি চাইলাম। তিনি আমাকে বললেন, “এটি নাও ও খেয়ে ফেলো। এ তোমার পেটে গিয়ে টক হয়ে উঠবে, কিন্তু তোমার মুখে তা মধুর মতো মিষ্টি লাগবে।”
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তখন আমি সেই দূতের নিকটে গিয়া তাঁহাকে কহিলাম, ঐ ক্ষুদ্র পুস্তকখানি আমাকে দিউন। তিনি আমাকে কহিলেন, লও, খাইয়া ফেল; ইহা তোমার উদরকে তিক্ত করিয়া তুলিবে, কিন্তু তোমার মুখে মধুর ন্যায় মিষ্ট লাগিবে।
Bengali (World Bible Translation Center) (WBTC) 2001
তখন আমি সেই স্বর্গদূতের কাছে গিয়ে তাঁকে বললাম, ঐ ছোট্ট পুস্তকখানি আমায় দিন৷ তিনি আমায় বললেন, ‘নাও, খেয়ে ফেল৷ এটা তোমার পেটে গিয়ে তিক্ত হবে৷ কিন্তু মুখে মধুর মতো মিষ্টি লাগবে৷’
Bengali 2017 (বাঙালি বাইবেল)
তারপর আমি সেই স্বর্গদূতের কাছে গিয়ে সেই ছোট বইটা আমাকে দিতে বললাম l তিনি আমাকে বললেন, “এটা নিয়ে খেয়ে ফেলl তোমার পেটকে এটা তেতো করে তুলবে কিন্তু তোমার মুখে মধুর মত মিস্টি লাগবে l”
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তখন আমি সেই দূতের নিকটে গিয়া তাঁহাকে কহিলাম, ঐ ক্ষুদ্র পুস্তকখানি আমাকে দিউন। তিনি আমাকে কহিলেন, লও, খাইয়া ফেল; ইহা তোমার উদরকে তিক্ত করিয়া তুলিবে, কিন্তু তোমার মুখে মধুর ন্যায় মিষ্ট লাগিবে।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তখন আমি সেই স্বর্গদূতের কাছে গিয়ে সেই বইটা আমাকে দিতে বললাম। তিনি আমাকে বললেন, “এটা নিয়ে খেয়ে ফেল। তোমার পেটকে এটা তেতো করে তুলবে, কিন্তু মুখে মধুর মত মিষ্টি লাগবে।”
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তখন আমি সেই ফেরেশতার কাছে গিয়ে সেই কিতাবটা আমাকে দিতে বললাম। তিনি আমাকে বললেন, “এটা নিয়ে খেয়ে ফেল। তোমার পেটকে এটা তেতো করে তুলবে, কিন্তু মুখে মধুর মত মিষ্ট লাগবে।”
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
আমি তখন সেই দূতের কাছে গিয়ে বললাম, “পুস্তকটি আমাকে দিন।” তিনি আমাকে বললেন, “এই নাও, খেয়ে ফেল। এটি তোমার উদরে গিয়ে তিক্ত হয়ে যাবে কিন্তু তোমার মুখে এর স্বাদ হবে মধুর মত সুমিষ্ট।”
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
তখন আমি সেই স্বর্গদূতের কাছে গিয়ে তাঁকে বললাম, ঐ ছোট্ট পুস্তকখানি আমায় দিন৷ তিনি আমায় বললেন, “নাও, খেয়ে ফেল৷ এটা তোমার পেটে গিয়ে তিক্ত হবে৷ কিন্তু মুখে মধুর মতো মিষ্টি লাগবে৷”
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তারপর আমি সেই স্বর্গদূতের কাছে গিয়ে সেই চামড়ার তৈরী ছোট বইটা আমাকে দিতে বললাম। তিনি আমাকে বললেন, “এটা নিয়ে খেয়ে ফেল। তোমার পেটকে এটা তেতো করে তুলবে কিন্তু তোমার মুখে মধুর মত মিষ্টি লাগবে।”