Revelation 11:1 — Compare Translations
11 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
পরে মাপকাঠির মত একটি নল আমাকে দেওয়া হল; এক জন বললেন, ওঠ, আল্লাহ্র এবাদতখানা ও কোরবানগাহ্ ও যারা তার মধ্যে এবাদত করে, তাদেরকে পরিমাপ কর।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
আমাকে মাপকাঠির মতো একটি নলখাগড়া দেওয়া হল ও বলা হল, “তুমি যাও, গিয়ে ঈশ্বরের মন্দির ও তাঁর বেদি পরিমাপ করো ও সেখানকার উপাসকদের সংখ্যা গুনে নাও।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
পরে যষ্টির ন্যায় এক নল আমাকে দত্ত হইল; এক জন কহিলেন, উঠ, ঈশ্বরের মন্দির ও যজ্ঞবেদি ও যাহারা তাহার মধ্যে ভজনা করে, তাহাদিগকে পরিমাণ কর।
Bengali (World Bible Translation Center) (WBTC) 2001
এরপর আমাকে বেড়ানোর লাঠির মতো একটি মাপকাঠি দেওয়া হল৷ একজন বললেন, ‘ওঠ, ঈশ্বরের মন্দির ও যজ্ঞবেদীর পরিমাপ কর আর তার মধ্যে যাঁরা উপাসনা করছে তাদের সংখ্যা গণনা কর৷
Bengali 2017 (বাঙালি বাইবেল)
মাপকাঠির মত একটা নলের কাঠি আমাকে দেওয়া হল l আমাকে বলা হলো, “ওঠ এবং উপাসনা ঘর ও বেদি মাপ কর এবং কত জন সেখানে উপাসনা করে তাদের গোন l
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
পরে যষ্টির ন্যায় এক নল আমাকে দত্ত হইল; একজন কহিলেন, উঠ, ঈশ্বরের মন্দির ও যজ্ঞবেদি ও যাহারা তাহার মধ্যে ভজনা করে, তাহাদিগকে পরিমাণ কর।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তারপর মাপকাঠির মত একটা নলের লাঠি আমাকে দেওয়া হল এবং বলা হল, “উপাসনা-ঘর ও বেদী মাপ এবং যারা সেখানে ঈশ্বরের উপাসনা করে তাদের সংখ্যা গোণ।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তারপর মাপকাঠির মত একটা নলের লাঠি আমাকে দেওয়া হল এবং বলা হল, “বায়তুল-মোকাদ্দস ও কোরবানগাহ্ মাপ এবং যারা সেখানে আল্লাহ্র এবাদত করে তাদের সংখ্যা গোণ।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
এর পরে আমার হাতে লাঠির মত একটি মাপকাঠি দেওয়া হল এবং আমাকে নির্দেশ দেওয়া হল, “ওঠ, ঈশ্বরের মন্দির ও বেদীর মাপ নাও এবং সেখানে যারা উপাসনা করে তাদের গণনা কর।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
এরপর আমাকে বেড়ানোর লাঠির মতো একটি মাপকাঠি দেওয়া হল৷ একজন বললেন, “ওঠ, ঈশ্বরের মন্দির ও যজ্ঞবেদীর পরিমাপ কর আর তার মধ্যে যারা উপাসনা করছে তাদের সংখ্যা গণনা কর৷
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
মাপকাঠির মত একটা নলের কাঠি আমাকে দেওয়া হল। আমাকে বলা হলো, “ওঠ এবং ঈশ্বরের উপাসনা ঘর ও বেদি মাপ কর এবং কত জন সেখানে উপাসনা করে তাদের গোন।”