Revelation 11:16 — Compare Translations
11 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
পরে সেই চব্বিশ জন প্রাচীন, যাঁরা আল্লাহ্র সম্মুখে নিজ নিজ সিংহাসনে বসে থাকেন, তাঁরা অধোমুখে ভূমিতে উবুড় হয়ে আল্লাহ্র এবাদত করে বলতে লাগলেন,
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
আর যে চব্বিশজন প্রাচীন ঈশ্বরের সামনে নিজেদের সিংহাসনে উপবিষ্ট ছিলেন, তাঁরা অধোমুখে প্রণাম করে ঈশ্বরের উপাসনা করলেন:
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
পরে সেই চব্বিশ জন প্রাচীন, যাঁহারা ঈশ্বরের সম্মুখে আপন আপন সিংহাসনে বসিয়া থাকেন, তাঁহারা অধোমুখে প্রণিপাত করিয়া ঈশ্বরের ভজনা করিয়া কহিতে লাগিলেন,
Bengali (World Bible Translation Center) (WBTC) 2001
পরে সেই চব্বিশ জন প্রাচীন, যাঁরা ঈশ্বরের সামনে নিজেদের সিংহাসনে বসে থাকেন, তাঁরা উপুড় হয়ে ঈশ্বরের উপাসনা করলেন৷
Bengali 2017 (বাঙালি বাইবেল)
তারপর যে চব্বিশ জন নেতা ঈশ্বরের সামনে তাঁদের সিংহাসনের ওপর বসে ছিলেন তাঁরা উপুড় হয়ে ঈশ্বরের উপাসনা করে বললেন -
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
পরে সেই চব্বিশ জন প্রাচীন, যাঁহারা ঈশ্বরের সম্মুখে আপন আপন সিংহাসনে বসিয়া থাকেন, তাঁহারা অধোমুখে প্রণিপাত করিয়া ঈশ্বরের ভজনা করিয়া কহিতে লাগিলেন,
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তিনি চিরকাল ধরে রাজত্ব করবেন।” যে চব্বিশজন নেতা ঈশ্বরের সামনে তাঁদের সিংহাসনের উপর বসে ছিলেন তাঁরা উবুড় হয়ে ঈশ্বরকে প্রণাম করে বললেন,
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তিনি চিরকাল ধরে রাজত্ব করবেন।” যে চব্বিশজন নেতা আল্লাহ্র সামনে তাঁদের সিংহাসনের উপর বসে ছিলেন তাঁরা উবুড় হয়ে আল্লাহ্কে সেজদা করে বললেন,
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
তখন ঈশ্বরের সম্মুখে উপবিষ্ট চব্বিশজন প্রবীণ প্রণিপাত করে ঈশ্বরের আরাধনা করলেনঃ
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
পরে সেই চব্বিশ জন প্রাচীন, যাঁরা ঈশ্বরের সামনে নিজেদের সিংহাসনে বসে থাকেন, তাঁরা উপুড় হয়ে ঈশ্বরের উপাসনা করলেন৷
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তারপর যে চব্বিশ জন নেতা ঈশ্বরের সামনে তাঁদের সিংহাসনের ওপর বসে ছিলেন তাঁরা উপুড় হয়ে ঈশ্বরের উপাসনা করে বললেন,