Revelation 11:17 — Compare Translations

11 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
‘হে প্রভু আল্লাহ্‌, সর্বশক্তিমান, তুমি আছ ও ছিলে, আমরা তোমার শুকরিয়া করছি, কেননা তুমি আপন মহাপরাক্রম গ্রহণ করে রাজত্ব করেছ।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
তাঁরা বললেন, “হে সর্বশক্তিমান প্রভু ঈশ্বর, যিনি আছেন ও ছিলেন, আমরা তোমাকে ধন্যবাদ দিই, কারণ তুমি তোমার মহাপরাক্রম গ্রহণ করেছ ও রাজত্ব শুরু করেছ।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
‘হে প্রভু ঈশ্বর, সর্ব্বশক্তিমান্‌, তুমি আছ ও ছিলে, আমরা তোমার ধন্যবাদ করিতেছি, কেননা তুমি আপন মহাপরাক্রম গ্রহণ করিয়া রাজত্ব করিয়াছ।
Bengali (World Bible Translation Center) (WBTC) 2001
তাঁরা বললেন: ‘প্রভু ঈশ্বর, সর্বশক্তিমান, যিনি আছেন ও ছিলেন, আমরা তোমাকে ধন্যবাদ জানাই; কারণ তুমি নিজ পরাক্রম ব্যবহার করেছ এবং রাজত্ব করতে শুরু করেছ৷
Bengali 2017 (বাঙালি বাইবেল)
সর্ব্বশক্তিমান্ প্রভু ঈশ্বর, তুমি আছ এবং তুমি ছিলে l আমরা তোমাকে ধন্যবাদ দিই কারণ তুমি তোমার ভীষণ ক্ষমতা নিয়ে রাজত্ব করতে শুরু করেছ ।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
‘হে প্রভু ঈশ্বর, সর্বশক্তিমান, তুমি আছ ও ছিলে, আমরা তোমার ধন্যবাদ করিতেছি, কেননা তুমি আপন মহাপরাক্রম গ্রহণ করিয়া রাজত্ব করিয়াছ।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
“সর্বশক্তিমান প্রভু ঈশ্বর, তুমি আছ এবং তুমি ছিলে। আমরা তোমাকে ধন্যবাদ দিই, কারণ তুমি তোমার মহা ক্ষমতা হাতে নিয়ে রাজত্ব করতে শুরু করেছ।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
“সর্বশক্তিমান মাবুদ আল্লাহ্‌, তুমি আছ এবং তুমি ছিলে। আমরা তোমার শুকরিয়া আদায় করি, কারণ তুমি তোমার মহা ক্ষমতা হাতে নিয়ে রাজত্ব করতে শুরু করেছ।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
“হে প্রভু পরমেশ্বর সর্বশক্তিমান তুমি অতীতে ছিলে এবং এখন বর্তমান আমরা তোমার ধন্যবাদ করি, কারণ তুমি মহান ক্ষমতায় বিভূষিত হয়েগ্রহণ করেছ রাজ্য।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
তাঁরা বললেন: “প্রভু ঈশ্বর, সর্বশক্তিমান, যিনি আছেন ও ছিলেন, আমরা তোমাকে ধন্যবাদ জানাই; কারণ তুমি নিজ পরাক্রম ব্যবহার করেছ এবং রাজত্ব করতে শুরু করেছ৷
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
সর্বশক্তিমান প্রভু ঈশ্বর, তুমি আছ এবং তুমি ছিলে। আমরা তোমাকে ধন্যবাদ দিই কারণ তুমি তোমার ভীষণ ক্ষমতা নিয়ে রাজত্ব করতে শুরু করেছ।