Revelation 11:4 — Compare Translations

11 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তাঁরা সেই দুই জলপাই গাছ ও দুই প্রদীপ-আসনস্বরূপ, যাঁরা দুনিয়ার প্রভুর সম্মুখে দাঁড়িয়ে আছেন।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
তাঁরাই সেই দুই জলপাই গাছ ও দুই দীপাধার, যাঁরা পৃথিবীর প্রভুর সামনে দাঁড়িয়ে থাকে।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তাঁহারা সেই দুই জিতবৃক্ষ ও দুই দীপবৃক্ষস্বরূপ, যাঁহারা পৃথিবীর প্রভুর সম্মুখে দাঁড়াইয়া আছেন।
Bengali (World Bible Translation Center) (WBTC) 2001
সেই দুজন সাক্ষী হলেন দুটি জলপাই গাছ ও দুটি দীপাধার, যাঁরা পৃথিবীর প্রভুর সামনে দাঁড়িয়ে আছেন৷
Bengali 2017 (বাঙালি বাইবেল)
সেই দুইজন সাক্ষী সেই দুইটি জলপাই গাছ এবং দুইটি বাতিস্তম্ভ যাঁরা পৃথিবীর প্রভুর সামনে দাঁড়িয়ে আছেন l
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তাঁহারা সেই দুই জলপাইবৃক্ষ ও দুই দীপবৃক্ষস্বরূপ, যাঁহারা পৃথিবীর প্রভুর সম্মুখে দাঁড়াইয়া আছেন।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
সেই দু’জন সাক্ষী হলেন দু’টি জলপাই গাছ ও দু’টি বাতিদান, যাঁরা পৃথিবীর প্রভুর সামনে দাঁড়িয়ে আছেন।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
সেই দু’জন সাক্ষী হলেন দু’টি জলপাই গাছ ও দু’টি বাতিদান, যাঁরা দুনিয়ার মালিকের সামনে দাঁড়িয়ে আছেন।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
এঁরা হচ্ছেন শাস্ত্রে উল্লিখিত সমগ্র পৃথিবীর অধীশ্বরের সম্মুখে দণ্ডায়মান দুই জলপাই বৃক্ষ, দুই দীপাধার।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
সেই দুজন সাক্ষী হলেন দুটি জলপাই গাছ ও দুটি দীপাধার, যাঁরা পৃথিবীর প্রভুর সামনে দাঁড়িয়ে আছেন৷
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
সেই দুই জন সাক্ষী সেই দুইটি জলপাই গাছ এবং দুইটি বাতিস্তম্ভ যাঁরা পৃথিবীর প্রভুর সামনে দাঁড়িয়ে আছেন।