Revelation 11:8 — Compare Translations
11 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আর তাঁদের লাশ সেই মহানগরের চকে পড়ে থাকবে, যে নগরকে রূহানিকভাবে সাদুম ও মিসর বলে, আবার যেখানে তাঁদের প্রভু ক্রুশারোপিত হয়েছিলেন।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
তাঁদের মৃতদেহ মহানগরীর পথে পড়ে থাকবে। এই নগরীকেই আলংকারিকরূপে সদোম ও মিশর বলে, যেখানে তাঁদের প্রভুও ক্রুশার্পিত হয়েছিলেন।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আর তাঁহাদের শব সেই মহানগরের চকে পড়িয়া থাকিবে, যে নগরকে আত্মিক ভাবে সদোম ও মিসর বলে, আবার যেখানে তাঁহাদের প্রভু ক্রুশারোপিত হইয়াছিলেন।
Bengali (World Bible Translation Center) (WBTC) 2001
তাঁদের মৃত দেহগুলি সেই মহানগরের রাস্তার ওপরে পড়ে থাকবে, এ সেই নগর যাকে আত্মিক অর্থে সদোম ও মিশর বলে; আর এই নগরেই তাঁদের প্রভু ক্রুশে বিদ্ধ হয়েছিলেন৷
Bengali 2017 (বাঙালি বাইবেল)
সেই মহাশহরের রাস্তায় তাঁদের দেহ পড়ে থাকবে l (যে শহরকে আত্মিক ভাবে সদোম ও মিশর বলে) তাঁদের প্রভুকে যে শহরে ক্রুশে দেওয়া হয়েছিল l
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আর তাঁহাদের শব সেই মহানগরের চকে পড়িয়া থাকিবে, যে নগরকে আত্মিকভাবে সদোম ও মিসর বলে, আবার যেখানে তাঁহাদের প্রভু ক্রুশারোপিত হইয়াছিলেন।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তাঁদের প্রভুকে যে শহরে ক্রুশে দেওয়া হয়েছিল সেই মহা শহরের রাস্তায় তাঁদের দেহ পড়ে থাকবে। সেই শহরের নাম আসলে সদোম ও মিসর নয়, তবুও একই রকম বলে সেই শহরকে সদোম ও মিসর বলা হয়।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তাঁদের প্রভুকে যে শহরে ক্রুশের উপরে হত্যা করা হয়েছিল সেই মহা শহরের রাস্তায় তাঁদের লাশ পড়ে থাকবে। সেই শহরের নাম আসলে সাদুম ও মিসর নয়, তবুও একই রকম বলে সেই শহরকে সাদুম ও মিসর বলা হয়।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
যে মহানগর রূপক অর্থে সদোম ও মিশর নামে খ্যাত তার রাজপথে তাঁদের মৃতদেহ পড়ে থাকবে। সেখানে তাঁদের প্রভুও ক্রুশবিদ্ধ হয়েছিলেন।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
তাঁদের মৃত দেহগুলি সেই মহানগরের রাস্তার ওপরে পড়ে থাকবে, এ সেই নগর যাকে আত্মিক অর্থে সদোম ও মিশর বলে; আর এই নগরেই তাঁদের প্রভু ক্রুশে বিদ্ধ হয়েছিলেন৷
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
সেই মহাশহরের রাস্তায় তাঁদের মৃতদেহ পড়ে থাকবে। যে শহরকে আত্মিক ভাবে সদোম ও মিশর বলে, তাঁদের প্রভুকে যে শহরে ক্রুশে দেওয়া হয়েছিল।