Revelation 12:1 — Compare Translations

11 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আর বেহেশতের মধ্যে একটি মহৎ চিহ্ন দেখা গেল। একটি স্ত্রীলোক ছিল, সূর্য তার পরিচ্ছদ ও চন্দ্র তার পায়ের নিচে এবং তার মাথার উপরে বারোটি তারার একটি মুকুট।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
তারপর স্বর্গে এক বিশাল ও বিস্ময়কর চিহ্ন দেখা গেল, এক নারী, সূর্য তার পোশাক, চাঁদ তার পায়ের নিচে এবং তার মাথায় বারোটি তারাখচিত এক মুকুট।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আর স্বর্গমধ্যে এক মহৎ চিহ্ন দেখা গেল। একটী স্ত্রীলোক ছিল, সূর্য্য তাহার পরিচ্ছদ, ও চন্দ্র তাহার পদের নীচে, এবং তাহার মস্তকের উপরে দ্বাদশ তারার এক মুকুট।
Bengali (World Bible Translation Center) (WBTC) 2001
তারপর স্বর্গে এক মহত্ ও বিস্ময়কর সঙ্কেত দেখা গেল৷ একটি স্ত্রীলোককে দেখা গেল, সূর্য় যার বসন, যার পায়ের নীচে ছিল চাঁদ, আর বারোটি নক্ষত্রের এক মুকুট তার মাথায়৷
Bengali 2017 (বাঙালি বাইবেল)
আর স্বর্গে এক মহান চিহ্ন দেখা গেল, একজন মহিলা ছিলেন, সূর্য্য তার বস্ত্র ও চাঁদ তার পায়ের নীচে, এবং তার মাথার ওপরে বারোটি তারা দিয়ে গাঁথা এক মুকুট ছিল l
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আর স্বর্গমধ্যে এক মহৎ চিহ্ন দেখা গেল। একজন স্ত্রীলোক ছিল, সূর্য তাহার পরিচ্ছদ, ও চন্দ্র তাহার পদতলে, এবং তাহার মস্তকের উপরে দ্বাদশ তারার এক মুকুট।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
পরে স্বর্গে একটা মহান চিহ্ন দেখা গেল-একজন স্ত্রীলোক, যার পরনে ছিল সূর্য আর পায়ের নীচে ছিল চাঁদ। বারোটা তারা দিয়ে গাঁথা একটা মুকুট তার মাথায় ছিল।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
পরে আসমানে একটা মহান চিহ্ন দেখা গেল- একজন স্ত্রীলোক, যার পরনে ছিল সূর্য আর পায়ের নীচে ছিল চাঁদ। বারোটা তারা দিয়ে গাঁথা একটা তাজ তার মাথায় ছিল।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
এর পরে আকাশে এক মহান অলৌকিক দৃশ্য দেখা গেল। সেখানে ছিল একটি নারী, সূর্য তাকে পরিবেষ্টন করে আছে, তার পদতলে চন্দ্র, এবং তার মাথায় দ্বাদশ নক্ষত্রখচিত মুকুট।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
তারপর স্বর্গে এক মহত্ ও বিস্ময়কর সঙ্কেত দেখা গেল৷ একটি স্ত্রীলোককে দেখা গেল, সূর্য যার বসন, যার পায়ের নীচে ছিল চাঁদ, আর বারোটি নক্ষত্রের এক মুকুট তার মাথায়৷
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
আর স্বর্গে এক মহান চিহ্ন দেখা গেল, একজন মহিলা ছিলেন, সূর্য্য তার বস্ত্র ও চাঁদ তার পায়ের নীচে এবং তার মাথার ওপরে বারোটি তারা দিয়ে গাঁথা এক মুকুট ছিল।