Revelation 12:10 — Compare Translations
11 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তখন আমি বেহেশত থেকে জোরে জোরে এই কথা বলতে শুনলাম, ‘এখন নাজাত ও পরাক্রম ও আমাদের আল্লাহ্র রাজ্য এবং তাঁর মসীহের কর্তৃত্ব উপস্থিত হল; কেননা আমাদের ভাইদের উপরে যে দোষারোপকারী, যে দিনরাত আমাদের আল্লাহ্র সম্মুখে তাদের নামে দোষারোপ করে, সে নিপাতিত হল।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
এরপরে আমি স্বর্গে এক উচ্চ রব শুনতে পেলাম: “এখন পরিত্রাণ ও পরাক্রম ও আমাদের ঈশ্বরের রাজ্য এবং তাঁর খ্রীষ্টের কর্তৃত্ব উপস্থিত হল। কারণ আমাদের ভাইবোনেদের বিরুদ্ধে সেই অভিযোগকারী, যে আমাদের ঈশ্বরের সামনে তাদের বিরুদ্ধে দিনরাত অভিযোগ করে, সে নিক্ষিপ্ত হয়েছে।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তখন আমি স্বর্গে এই উচ্চ রব শুনিলাম, ‘এখন পরিত্রাণ ও পরাক্রম ও রাজত্ব আমাদের ঈশ্বরের, এবং কর্ত্তৃত্ব তাঁহার খ্রীষ্টের অধিকার হইল; কেননা যে আমাদের ভ্রাতৃগণের উপরে দোষারোপকারী, যে দিবারাত্র আমাদের ঈশ্বরের সম্মুখে তাহাদের নামে দোষারোপ করে, সে নিপাতিত হইল।
Bengali (World Bible Translation Center) (WBTC) 2001
তখন আমি স্বর্গে এক উচ্চস্বর শুনতে পেলাম, ‘এখন আমাদের ঈশ্বরের জয়, পরাক্রম, রাজত্ব, ধ্বনি ও তাঁর খ্রীষ্টের কর্তৃত্ত্ব এসে পড়েছে৷ এসবই সন্ভব হয়েছে কারণ আমাদের ভাইদের বিরুদ্ধে য়ে দোষারোপকারী, তাকে নীচে ছুঁড়ে ফেলে দেওয়া হয়েছে৷ সে দিন রাত আমাদের ঈশ্বরের সামনে তাদের নামে দোষারোপ করত৷
Bengali 2017 (বাঙালি বাইবেল)
তখন আমি স্বর্গ থেকে জোরে জোরে বলতে শুনলাম, ‘এখন পরিত্রান ও শক্তি ও আমাদের ঈশ্বরের রাজ্য এবং তাঁর খ্রীষ্টের ক্ষমতা এসে গেছে; কারণ যে আমাদের ভাইদের ওপর দোষ দিত, যে দিনরাত আমাদের ঈশ্বরের সামনে তাদের নামে দোষ দিত, তাকে উপর থেকে ফেলে দেওয়া হয়েছে l
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তখন আমি স্বর্গে এই উচ্চ রব শুনিলাম, ‘এখন পরিত্রাণ, পরাক্রম, আমাদের ঈশ্বরের রাজ্য এবং তাঁহার খ্রীষ্টের কর্তৃত্ব উপস্থিত হইল; কেননা যে আমাদের ভ্রাতৃগণের উপরে দোষারোপকারী, যে দিবারাত্র আমাদের ঈশ্বরের সম্মুখে তাহাদের নামে দোষারোপ করে, সে নিপাতিত হইল।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তারপর আমি স্বর্গ থেকে জোরে জোরে একজনকে বলতে শুনলাম, “এখন উদ্ধার, শক্তি ও আমাদের ঈশ্বরের রাজ্য আর তাঁর মশীহের ক্ষমতা উপস্থিত হয়েছে, কারণ যে আমাদের ভাইদের দোষ দিত তাকে স্বর্গ থেকে ফেলে দেওয়া হয়েছে। আমাদের ঈশ্বরের সামনে সে দিনরাত তাদের দোষ দেখাত।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তারপর আমি বেহেশত থেকে জোরে জোরে একজনকে বলতে শুনলাম, “এখন নাজাত, শক্তি ও আমাদের আল্লাহ্র রাজ্য আর তাঁর মসীহের ক্ষমতা উপস্থিত হয়েছে, কারণ যে আমাদের ভাইদের দোষ দিত তাকে বেহেশত থেকে ফেলে দেওয়া হয়েছে। আমাদের আল্লাহ্র সামনে সে দিনরাত তাদের দোষ দেখাত।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
আমি তখন স্বর্গে উচ্চকণ্ঠে এই ঘোষণা শুনতে পেলাম, ‘এখন আমাদের ঈশ্বরের পরিত্রাণ কার্য হল সম্পন্ন। প্রকাশিত হল তাঁর পরাক্রম। রাজত্ব এবং তাঁর অবিষিক্তের কর্তৃত্ব প্রতিষ্ঠিত হল। কারণ আমাদের ভ্রাতৃবৃন্দের বিরুদ্ধে যে ঈশ্বরের কাছে দিবারাত্র অভিযোগ করত সে বিতাড়িত।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
তখন আমি স্বর্গে এক উচ্চস্বর শুনতে পেলাম, “এখন আমাদের ঈশ্বরের জয়, পরাক্রম, রাজত্ব, ধ্বনি ও তাঁর খ্রীষ্টের কর্তৃত্ত্ব এসে পড়েছে৷ এসবই সম্ভব হয়েছে কারণ আমাদের ভাইদের বিরুদ্ধে যে দোষারোপকারী, তাকে নীচে ছুঁড়ে ফেলে দেওয়া হয়েছে৷ সে দিন রাত আমাদের ঈশ্বরের সামনে তাদের নামে দোষারোপ করত৷
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তখন আমি স্বর্গে উচ্চ রব শুনলাম, এখন পরিত্রান ও শক্তি ও আমাদের ঈশ্বরের রাজ্য এবং তাঁর খ্রীষ্টের কর্তৃত্ব এসে গেছে; কারণ যে আমাদের ভাইদের ওপর দোষ দিত, যে দিয়াবল দিন রাত আমাদের ঈশ্বরের সামনে তাদের নামে দোষ দিত, তাকে উপর থেকে ফেলে দেওয়া হয়েছে।