Revelation 12:13 — Compare Translations
11 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
পরে যখন ঐ নাগ দেখলো, তাকে দুনিয়াতে ফেলে দেওয়া হয়েছে, তখন যে স্ত্রীলোকটি পুত্র-সন্তানটি প্রসব করেছিল, সে সেই স্ত্রীলোকটির প্রতি তাড়না করতে লাগল।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
সেই দানব যখন দেখল, তাকে পৃথিবীতে নিক্ষেপ করা হয়েছে, সে সেই নারীর পিছনে ধাওয়া করল, যে পুত্রসন্তানের জন্ম দিয়েছিল।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
পরে যখন ঐ নাগ দেখিল সে পৃথিবীতে নিক্ষিপ্ত হইয়াছে, তখন, যে স্ত্রীলোকটী পুত্রসন্তানটী প্রসব করিয়াছিল, সে সেই স্ত্রীলোকটীর প্রতি তাড়না করিতে লাগিল।
Bengali (World Bible Translation Center) (WBTC) 2001
পরে ঐ নাগ যখন দেখল য়ে পৃথিবীতে তাকে ছুঁড়ে ফেলা হল, তখন য়ে স্ত্রীলোকটি পুত্র প্রসব করেছিল, সেই স্ত্রীলোকটির পেছনে সে তাড়া করতে ছুটল৷
Bengali 2017 (বাঙালি বাইবেল)
পরে যখন ঐ বিরাটাকার সাপ বুঝলো তাকে পৃথিবীতে ছুড়ে ফেলা হয়েছে, তখন, যে মহিলার পুত্র সন্তান হয়েছিল, সে সেই মহিলাকে তাড়না করতে লাগল l
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
পরে যখন ঐ নাগ দেখিল, সে পৃথিবীতে নিক্ষিপ্ত হইয়াছে, তখন, যে স্ত্রীলোকটি পুত্রসন্তানটি প্রসব করিয়াছিল, সে সেই স্ত্রীলোকটির প্রতি তাড়না করিতে লাগিল।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
সেই দানব যখন দেখল যে, তাকে পৃথিবীতে ফেলে দেওয়া হয়েছে তখন যে স্ত্রীলোকটির সন্তান হয়েছিল দানবটা তার পিছনে লাগল।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
সেই দানব যখন দেখল যে, তাকে দুনিয়াতে ফেলে দেওয়া হয়েছে তখন যে স্ত্রীলোকটির সন্তান হয়েছিল দানবটা তার পিছনে লাগল।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
সেই দানব যখন দেখল যে সে পৃথিবীতে নিক্ষিপ্ত হয়েছে তখন সে পুত্রসন্তান প্রসবিনী সেই নারীর পশ্চাতে তাড়া করে গেল।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
পরে ঐ নাগ যখন দেখল যে পৃথিবীতে তাকে ছুঁড়ে ফেলা হল, তখন যে স্ত্রীলোকটি পুত্র প্রসব করেছিল, সেই স্ত্রীলোকটির পেছনে সে তাড়া করতে ছুটল৷
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
পরে যখন ঐ বিরাটাকার সাপ বুঝলো তাকে পৃথিবীতে ছুঁড়ে ফেলা হয়েছে, তখন, যে মহিলার পুত্রসন্তান হয়েছিল, সে সেই মহিলাকে তাড়না করতে লাগল।