Revelation 12:15 — Compare Translations

11 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
পরে সেই সাপ তার মুখ থেকে স্ত্রীলোকটির পিছনে নদীর মত পানির স্রোত বমি করে ফেলে দিল যেন তাকে পানির স্রোতে ভাসিয়ে দিতে পারে।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
তারপর সেই দানবটি তার মুখ থেকে নদীর মতো জলস্রোত বের করল, যেন সেই নারীর নাগাল পায় ও তাকে জলের স্রোতে ভাসিয়ে দিতে পারে।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
পরে সেই সর্প আপন মুখ হইতে স্ত্রীলোকটীর পশ্চাৎ নদীবৎ জলধারা উদগীরণ করিল, যেন তাহাকে জলস্রোতে ভাসাইয়া দিতে পারে।
Bengali (World Bible Translation Center) (WBTC) 2001
তখন সেই নাগ স্ত্রীলোকটিকে লক্ষ্য করে তার মুখ থেকে নদীর জলের মতো জলপ্রবাহ বইয়ে দিল৷ সেই জল বন্যার মতো এমনভাবে ধেয়ে এল য়েন তাকে ভাসিয়ে নিয়ে য়েতে পারে৷
Bengali 2017 (বাঙালি বাইবেল)
সেই সাপ নিজের মুখ থেকে জল বের করে একটা নদীর সৃষ্টি করে ফেলল যেন মহিলাকে পিছন থেকে নদীর জলে ভাসিয়ে নিয়ে যেতে পারে l
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
পরে সেই সর্প আপন মুখ হইতে স্ত্রীলোকটির পশ্চাৎ নদীবৎ জলধারা উদ্‌গীরণ করিল, যেন তাহাকে জলস্রোতে ভাসাইয়া দিতে পারে।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তখন সেই সাপটা সেই স্ত্রীলোকটির পিছন থেকে তাকে স্রোতে ভাসিয়ে নিয়ে যাবার জন্য তার মুখ থেকে জল বের করে একটা নদীর সৃষ্টি করে ফেলল,
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তখন সেই সাপটা সেই স্ত্রীলোকটির পিছন থেকে তাকে স্রোতে ভাসিয়ে নিয়ে যাবার জন্য তার মুখ থেকে পানি বের করে একটা নদীর সৃষ্টি করে ফেলল,
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
তারপর মহানাগ সেই নারীকে বন্যায় ভাসিয়ে নিয়ে যাওয়ার জন্য মুখ থেকে নদীর মত জলস্রোত তার পশ্চাতে উদ্‌গীরণ করল।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
তখন সেই নাগ স্ত্রীলোকটিকে লক্ষ্য করে তার মুখ থেকে নদীর জলের মতো জলপ্রবাহ বইয়ে দিল৷ সেই জল বন্যার মতো এমনভাবে ধেয়ে এল যেন তাকে ভাসিয়ে নিয়ে যেতে পারে৷
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
সেই সাপ নিজের মুখ থেকে জল বের করে একটা নদীর সৃষ্টি করে ফেলল যেন মহিলাকে পিছন থেকে নদীর জলে ভাসিয়ে নিয়ে যেতে পারে।