Revelation 12:16 — Compare Translations

11 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আর দুনিয়া সেই স্ত্রীলোকটিকে সাহায্য করলো, দুনিয়া আপন মুখ খুলে নাগের মুখ থেকে মুখনিঃসৃত নদী গ্রাস করলো।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
কিন্তু পৃথিবী তার মুখ খুলে সেই নারীকে সাহায্য করল এবং সে নাগ-দানবের মুখ থেকে বের হওয়া সেই নদী গিলে ফেলল।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আর পৃথিবী সেই স্ত্রীলোকটীকে সাহায্য করিল, পৃথিবী আপন মুখ খুলিয়া নাগের মুখ হইতে উদগীর্ণ নদী কবলিত করিল।
Bengali (World Bible Translation Center) (WBTC) 2001
কিন্তু পৃথিবী সেইস্ত্রীলোকটিকে সাহায্য করল; পৃথিবী তার মুখ খুলে নাগের মুখ থেকে নির্গত জল টেনে নিল৷
Bengali 2017 (বাঙালি বাইবেল)
আর পৃথিবী সেই মহিলাকে সাহায্য করল, পৃথিবী নিজের মুখ খুলে বিরাটাকার সাপের মুখ থেকে জল বের হওয়ার সঙ্গে সঙ্গেই খেয়ে ফেলল l
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আর পৃথিবী সেই স্ত্রীলোকটিকে সাহায্য করিল, পৃথিবী আপন মুখ খুলিয়া নাগের মুখ হইতে উদ্‌গীর্ণ নদী কবলিত করিল।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
কিন্তু পৃথিবী সেই স্ত্রীলোকটিকে সাহায্য করল। সেই দানব তার মুখ থেকে যে জল বের করল পৃথিবী তার মুখ খুলে তা খেয়ে ফেলল।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
কিন্তু দুনিয়া সেই স্ত্রীলোকটিকে সাহায্য করল। সেই দানব তার মুখ থেকে যে পানি বের করল দুনিয়া তার মুখ খুলে তা খেয়ে ফেলল। তখন সেই দানব সেই স্ত্রীলোকটির উপর ভীষণ রেগে গেল; আর সেই স্ত্রীলোকের বংশের বাকী লোক, অর্থাৎ যারা আল্লাহ্‌র হুকুম পালন করে ও ঈসার শিক্ষা ধরে রাখে তাদের বিরুদ্ধে সে যুদ্ধ করতে গেল এবং সমুদ্রের ধারে দাঁড়িয়ে রইল।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
কিন্তু পৃথিবী নারীকে সাহায্য করতে এগিয়ে এল। সে মুখ ব্যাদান করে নাগের মুখনিঃসৃত নদী গ্রাস করে ফেলল।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
কিন্তু পৃথিবী সেই স্ত্রীলোকটিকে সাহায্য করল; পৃথিবী তার মুখ খুলে নাগের মুখ থেকে নির্গত জল টেনে নিল৷
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
আর পৃথিবী সেই মহিলাকে সাহায্য করল, পৃথিবী নিজের মুখ খুলে বিরাটাকার সাপের মুখ থেকে জল বের হওয়ার সঙ্গে সঙ্গেই খেয়ে ফেলল।