Revelation 12:17 — Compare Translations
10 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আর সেই স্ত্রীলোকটির প্রতি নাগ ভীষণ ক্রুদ্ধ হল, আর তার বংশের সেই অবশিষ্ট লোকদের সঙ্গে যারা আল্লাহ্র হুকুম পালন ও ঈসার সাক্ষ্য ধারণ করে, তাদের সঙ্গে যুদ্ধ করতে গেল।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
তখন সেই নাগ-দানব সেই নারীর প্রতি ভীষণ ক্রুদ্ধ হয়ে তার বংশের সেই অবশিষ্ট লোকদের সঙ্গে—যারা ঈশ্বরের আদেশ পালন ও যীশুর সাক্ষ্য ধারণ করে—তাদের সঙ্গে যুদ্ধ করতে গেল।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আর সেই স্ত্রীলোকটীর প্রতি নাগ ক্রোধান্বিত হইল, আর তাহার বংশের সেই অবশিষ্ট লোকদের সহিত, যাহারা ঈশ্বরের আজ্ঞা পালন ও যীশুর সাক্ষ্য ধারণ করে, তাহাদের সহিত যুদ্ধ করিতে গেল।
Bengali (World Bible Translation Center) (WBTC) 2001
তখন সেই নাগ স্ত্রীলোকের ওপর রেগে গিয়ে ঈশ্বরের আদেশ পালনকারী ও যীশুর সত্য শিক্ষাসকল ধারণকারী তাঁর বাকি সব সন্তানের সঙ্গে যুদ্ধ করতে গেল;
Bengali 2017 (বাঙালি বাইবেল)
আর সেই মহিলার ওপর বিরাটাকার সাপটি খুব রেগে গেল, এবং সেই মহিলার বংশের বাকি লোকদের সঙ্গে, যারা ঈশ্বরের আজ্ঞা মেনে চলে ও যীশুর সাক্ষ্য ধরে রাখে, তাদের সঙ্গে যুদ্ধ করতে গেল l
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আর সেই স্ত্রীলোকটির প্রতি নাগ ক্রোধান্বিত হইল, আর তাহার বংশের সেই অবশিষ্ট লোকদের সহিত, যাহারা ঈশ্বরের আজ্ঞা পালন ও যীশুর সাক্ষ্য ধারণ করে, তাহাদের সহিত যুদ্ধ করিতে গেল।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তখন সেই দানব সেই স্ত্রীলোকটির উপর ভীষণ রেগে গেল; আর সেই স্ত্রীলোকের বংশের বাকী লোক, অর্থাৎ যারা ঈশ্বরের আদেশ পালন করে ও যীশুর শিক্ষা ধরে রাখে তাদের বিরুদ্ধে সে যুদ্ধ করতে গেল এবং সমুদ্রের ধারে দাঁড়িয়ে রইল।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
তকন দানব সেই নারীর প্রতি ক্রুদ্ধ হয়ে তার সন্তান —যারা ঈশ্বরের নির্দেশ পালন করে এবং যীশুর পক্ষে সাক্ষ্য দেয় —তাদের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য সমুদ্রের বালুকাবেলায় গিয়ে দাঁড়াল।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
তখন সেই নাগ স্ত্রীলোকের ওপর রেগে গিয়ে ঈশ্বরের আদেশ পালনকারী ও যীশুর সত্য শিক্ষাসকল ধারণকারী তাঁর বাকি সব সন্তানের সঙ্গে যুদ্ধ করতে গেল;
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
আর সেই মহিলার ওপর বিরাটাকার সাপটি খুব রেগে গেল এবং সেই মহিলার বংশের বাকি লোকদের সঙ্গে, যারা ঈশ্বরের আদেশ মেনে চলে ও যীশুর সাক্ষ্য ধরে রাখে, তাদের সঙ্গে যুদ্ধ করতে গেল।