Revelation 12:3 — Compare Translations

11 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আর বেহেশতের মধ্যে আর একটি চিহ্ন দেখা গেল, দেখ, এক প্রকাণ্ড লাল রংয়ের নাগ, তার সাতটি মাথা ও দশটি শিং এবং সাতটি মাথায় সাতটি রাজমুকুট,
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
এরপর মহাকাশে আর একটি চিহ্ন দেখা দিল; এক অতিকায় লাল দানব, তার ছিল সাতটি মাথা ও দশটি শিং এবং তার মাথাগুলিতে ছিল সাতটি মুকুট।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আর স্বর্গমধ্যে আর এক চিহ্ন দেখা গেল, দেখ, এক প্রকাণ্ড লোহিতবর্ণ নাগ, তাহার সপ্ত মস্তক ও দশ শৃঙ্গ এবং সপ্ত মস্তকে সপ্ত কিরীট,
Bengali (World Bible Translation Center) (WBTC) 2001
এরপর স্বর্গে আর এক নিদর্শন দেখা দিল, এক প্রকাণ্ড নাগ দেখা গেল, যার রঙ ছিল লাল, তার সাতটি মাথা, দশটি শিং আর সাতটি মাথায় সাতটি মুকুট৷
Bengali 2017 (বাঙালি বাইবেল)
আর স্বর্গে আর এক চিহ্ন দেখা গেল, দেখ! লাল রঙের এক বিরাটাকার সাপ যার সাতটি মাথা ও দশটি শিং এবং সাতটি মাথায় সাতটি মুকুট ছিল,
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আর স্বর্গ-মধ্যে আর এক চিহ্ন দেখা গেল, দেখ, এক প্রকাণ্ড লোহিতবর্ণ নাগ, তাহার সপ্ত মস্তক ও দশ শৃঙ্গ এবং সপ্ত মস্তকে সপ্ত কিরীট,
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তারপর স্বর্গে আর একটা চিহ্ন দেখা গেল-আগুনের মত লাল একটা বিরাট দানব। তার সাতটা মাথা ও দশটা শিং, আর মাথাগুলোতে সাতটা মুকুট ছিল।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তারপর আসমানে আর একটা চিহ্ন দেখা গেল- আগুনের মত লাল একটা বিরাট দানব। তার সাতটা মাথা ও দশটা শিং, আর মাথাগুলোতে সাতটা তাজ ছিল।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
তখন আকাশে আর একটি অলৌকিক দৃশ্য দেখা গেল। বিশালকায় রক্তবর্ণ এক দানব, তার সাতটি মাথা ও দশটি সিং। সাতটি মাথায় ছিল সাতটি রাজমুকুট।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
এরপর স্বর্গে আর এক নিদর্শন দেখা দিল৷ এক প্রকাণ্ড নাগ দেখা গেল, যার রঙ ছিল লাল, তার সাতটি মাথা, দশটি শিং আর সাতটি মাথায় সাতটি মুকুট৷
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
আর স্বর্গে আর এক চিহ্ন দেখা গেল, দেখ! লাল রঙের এক বিরাটাকার সাপ যার সাতটি মাথা ও দশটি শিং এবং সাতটি মাথায় সাতটি মুকুট ছিল,