Revelation 12:5 — Compare Translations
11 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
পরে সেই স্ত্রীলোক “একটি পুত্র-সন্তান প্রসব করলো; যিনি লোহার দণ্ড দ্বারা সমস্ত জাতিকে শাসন করবেন।” আর তার সন্তানটি আল্লাহ্ ও তাঁর সিংহাসনের কাছে নীত হলেন।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
সেই নারী এক পুত্রসন্তানের জন্ম দিল, যিনি লোহার রাজদণ্ডের দ্বারা সব জাতিকে শাসন করবেন। তার সেই শিশুকে সেই দানবের সামনে থেকে ছিনিয়ে নিয়ে ঈশ্বর ও তাঁর সিংহাসনের কাছে নিয়ে যাওয়া হল।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
পরে সেই স্ত্রীলোকটী “এক পুত্রসন্তান প্রসব করিল; যিনি লৌহদণ্ড দ্বারা সমস্ত জাতিকে শাসন করিবেন।” আর তাহার সন্তানটী ঈশ্বরের ও তাঁহার সিংহাসনের নিকটে নীত হইলেন।
Bengali (World Bible Translation Center) (WBTC) 2001
স্ত্রীলোকটি এক পুত্র সন্তান প্রসব করল, যিনি লৌহ দণ্ড দিয়ে সমস্ত জাতিকে শাসন করবেন৷ তার সন্তানকে ঈশ্বরের সিংহাসনের কাছে নিয়ে যাওয়া হল;
Bengali 2017 (বাঙালি বাইবেল)
পরে সেই মহিলা “এক পুত্র সন্তানকে জন্ম দিলেন; যিনি লৌহ দন্ড দিয়ে সব জাতিকে শাসন করবেন l” সেই সন্তনকে ঈশ্বর ও তাঁর সিংহাসনের কাছে নিয়ে যাওয়া হলো l
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
পরে সেই স্ত্রীলোকটি “এক পুত্রসন্তান প্রসব করিল; যিনি লৌহদণ্ড দ্বারা সমস্ত জাতিকে শাসন করিবেন।” আর তাহার সন্তানটি ঈশ্বরের ও তাঁহার সিংহাসনের নিকটে নীত হইলেন।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
স্ত্রীলোকটির একটি ছেলে হল। সেই ছেলেই লোহার দণ্ড দিয়ে সমস্ত জাতিকে শাসন করবেন। সেই সন্তানকে ঈশ্বর ও তাঁর সিংহাসনের কাছে তুলে নেওয়া হল,
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
স্ত্রীলোকটির একটি ছেলে হল। সেই ছেলেই লোহার দণ্ড দিয়ে সমস্ত জাতিকে শাসন করবেন। সেই সন্তানকে আল্লাহ্ ও তাঁর সিংহাসনের কাছে তুলে নেওয়া হল,
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
সেই নারী একটি পুত্র সন্তান প্রসব করল, যিনি লৌহদণ্ড হস্তে সর্বজাতিকে শাসন করবেন। তার এই সন্তানটিকে সঙ্গে সঙ্গে ঈশ্বরের সিংহাসন এর সামনে তুলে নেওয়া হল।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
স্ত্রীলোকটি এক পুত্র সন্তান প্রসব করল, যিনি লৌহ দণ্ড দিয়ে সমস্ত জাতিকে শাসন করবেন৷ তার সন্তানকে ঈশ্বরের সিংহাসনের কাছে নিয়ে যাওয়া হল;
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
পরে সেই মহিলা “এক পুত্র সন্তানকে জন্ম দিলেন; যিনি লৌহদন্ড দিয়ে সব জাতিকে শাসন করবেন।” সেই সন্তানকে ঈশ্বরও তাঁর সিংহাসনের কাছে নিয়ে যাওয়া হলো।