Revelation 12:9 — Compare Translations
11 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আর সেই মহানাগকে ফেলে দেওয়া হল; এই সেই পুরানো সাপ, যাকে ইবলিস [অপবাদক] এবং শয়তান [বিপক্ষ] বলা হয়, সে সমস্ত দুনিয়াকে বিপথে নিয়ে যায়। তাকে দুনিয়াতে ফেলে দেওয়া হল এবং তার দূতদেরও তার সঙ্গে ফেলে দেওয়া হল।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
সেই মহাদানবকে নিচে নিক্ষেপ করা হল—এ সেই পুরাকালের সাপ, যাকে দিয়াবল বা শয়তান বলা হয়, সে সমস্ত জগৎকে বিপথে চালিত করে। তাকে ও তার সঙ্গে তার দূতদেরও পৃথিবীতে নিক্ষেপ করা হল।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আর সেই মহানাগ নিক্ষিপ্ত হইল; এ সেই পুরাতন সর্প, যাহাকে দিয়াবল [অপবাদক] এবং শয়তান [বিপক্ষ] বলা যায়, সে সমস্ত নরলোকের ভ্রান্তি জন্মায়; সে পৃথিবীতে নিক্ষিপ্ত হইল, এবং তাহার দূতগণও তাহার সঙ্গে নিক্ষিপ্ত হইল।
Bengali (World Bible Translation Center) (WBTC) 2001
সেই বিরাট নাগকে স্বর্গ থেকে পৃথিবীতে ছুঁড়ে ফেলা হল৷ এই বিরাট নাগ হল সেই পুরানো নাগ যাকে দিয়াবল বা শয়তান বলা হয়, সে সমগ্র জগতকে ভ্রান্ত পথে নিয়ে যায়৷ সেই নাগ ও তার সঙ্গী অপদূতদের পৃথিবীতে ছুঁড়ে ফেলা হল৷
Bengali 2017 (বাঙালি বাইবেল)
আর সেই বিরাটাকার সাপ ও তার দূতকে পৃথিবীতে ছুঁড়ে ফেলা হল; এ সেই পুরাতন বিরাটাকার সাপ যাকে দিয়াবল [অপবাদক] এবং শয়তান [বিপক্ষ] বলে, সে পৃথিবীর সব লোককে ভুল পথে নিয়ে যায় l
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আর সেই মহানাগ নিক্ষিপ্ত হইল; ইহা সেই পুরাতন সর্প, যাহাকে দিয়াবল [অপবাদক] এবং শয়তান [বিপক্ষ] বলা যায়, সে সমস্ত নরলোকের ভ্রান্তি জন্মায়; সে পৃথিবীতে নিক্ষিপ্ত হইল, এবং তাহার দূতগণও তাহার সঙ্গে নিক্ষিপ্ত হইল।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তখন সেই বিরাট দানবকে ও তাঁর সংগে তার দূতদের পৃথিবীতে ফেলে দেওয়া হল। এই দানব হল সেই পুরানো সাপ যাকে দিয়াবল বা শয়তান বলা হয়। সে পৃথিবীর সমস্ত লোককে ভুল পথে নিয়ে যায়।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তখন সেই বিরাট দানবকে ও তাঁর সংগে তার দূতদের দুনিয়াতে ফেলে দেওয়া হল। এই দানব হল সেই পুরানো সাপ যাকে ইবলিস বা শয়তান বলা হয়। সে দুনিয়ার সমস্ত লোককে ভুল পথে নিয়ে যায়।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
নিম্নে নিক্ষিপ্ত হল সেই মহাদানব, এ হল সেই আদিম সর্প, দিয়াবল 3 ও শয়তান নামে যে পরিচিত। বিশ্ব জগতকে সে প্রতারণা করে। সে পৃথিবীতে নিক্ষিপ্ত হল, তার দূতবাহিনীও তার সঙ্গে হল পতিত।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
সেই বিরাট নাগকে স্বর্গ থেকে পৃথিবীতে ছুঁড়ে ফেলা হল৷ এই বিরাট নাগ হল সেই পুরানো নাগ যাকে দিয়াবল বা শয়তান বলা হয়, সে সমগ্র জগতকে ভ্রান্ত পথে নিয়ে যায়৷ সেই নাগ ও তার সঙ্গী অপদূতদের পৃথিবীতে ছুঁড়ে ফেলা হল৷
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
আর সেই বিরাটাকার সাপ ও তার দূতকে পৃথিবীতে ছুঁড়ে ফেলা হল; এ সেই পুরাতন বিরাটাকার সাপ যাকে দিয়াবল [অপবাদক] এবং শয়তান [বিপক্ষ] বলে, সে পৃথিবীর সব লোককে ভুল পথে নিয়ে যায়।