Revelation 13:10 — Compare Translations

11 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
যদি কেউ বন্দীত্বের পাত্র হয়, তবে সে বন্দীত্বে যাবে; যদি কেউ তলোয়ার দ্বারা হত হবার কথা থাকে, তবে তাকে তলোয়ার দ্বারা হত হতে হবে। এজন্য পবিত্র লোকদের ধৈর্য ও ঈমান থাকা প্রয়োজন।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
যদি কেউ বন্দি হওয়ার জন্য নির্ধারিত, সে বন্দি হবে। যদি কেউ তরোয়ালের দ্বারা হত হওয়ার জন্য নির্ধারিত, সে তরোয়ালের দ্বারা হত হবে। এর অর্থ, পবিত্রজনেরা ধৈর্যের সঙ্গে নিপীড়ন সহ্য করবে ও বিশ্বস্ত থাকবে।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
যদি কেহ বন্দিত্বের পাত্র থাকে, সে বন্দিত্বে যাইবে; যদি কেহ খড়গ দ্বারা হত্যা করে, তাহাকে খড়গ দ্বারা হত হইতে হইবে। এস্থলে পবিত্রগণের ধৈর্য্য ও বিশ্বাস দেখা যায়।
Bengali (World Bible Translation Center) (WBTC) 2001
‘বন্দী হবার জন্য য়ে নিরুপিত তাকে বন্দী হতে হবে, যদি তরবারির আঘাতে হত হওয়া কারও জন্য নির্ধারিত থাকে তবে তাকে তরবারির আঘাতে হত হতে হবে৷ এর অর্থ ঈশ্বরের পবিত্র লোকদের ধৈর্য্য ও বিশ্বাস অবশ্যই থাকবে৷
Bengali 2017 (বাঙালি বাইবেল)
যদি কেউ বন্দি হবার আছে, সে বন্দি হবে; যদি কেউ তরোয়ালের আঘাতে খুন হবার আছে, তাকে তরোয়াল দিয়ে খুন করা হবে l এ জন্য ঈশ্বরের মনুষের ধৈর্য্য ও বিশ্বাস দরকার l
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
যদি কেহ বন্দিত্বের পাত্র থাকে, সে বন্দিত্বে যাইবে; যদি কেহ খড়্‌গ দ্বারা হত্যা করে, তাহাকে খড়্‌গ দ্বারা হত হইতে হইবে। এইস্থলে পবিত্রগণের ধৈর্য ও বিশ্বাস দেখা যায়।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
যার বন্দী হবার কথা আছে সে বন্দী হবে। যার ছোরার আঘাতে খুন হবার কথা আছে সে খুন হবে। এইজন্য ঈশ্বরের লোকদের ধৈর্য ও বিশ্বাসের দরকার।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
যার বন্দী হবার কথা আছে সে বন্দী হবে। যার তলোয়ারের আঘাতে খুন হবার কথা আছে সে খুন হবে। এইজন্য আল্লাহ্‌র বান্দাদের ধৈর্য ও বিশ্বাসের দরকার।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
বন্দী হওয়ার জন্য যে নির্দিষ্ট, সে বন্দী হবে। তরবারি দ্বারা যে হত্যা করে, তরবারির দ্বারাই সে হবে নিহত। এমন পরিস্থিতিতেই পুণ্যাত্মাদের ধৈর্য ও বিশ্বাসের পরীক্ষা হবে।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
বন্দী হবার জন্য যে নিরুপিত তাকে বন্দী হতে হবে, যদি তরবারির আঘাতে হত হওয়া কারও জন্য নির্ধারিত থাকে তবে তাকে তরবারির আঘাতে হত হতে হবে৷ এর অর্থ ঈশ্বরের পবিত্র লোকদের ধৈর্য্য্য্য ও বিশ্বাস অবশ্যই থাকবে৷
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
যদি কেউ যুদ্ধবন্দি হবার হয়, সে বন্দি হবে; যদি কেউ তরোয়ালের আঘাতে খুন হবার আছে, তাকে তরোয়াল দিয়ে খুন করা হবে। এ জন্য ঈশ্বরের পবিত্র মানুষের ধৈর্য্য ও বিশ্বাস দরকার।