Revelation 13:11 — Compare Translations
11 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
পরে আমি আর একটি পশুকে দেখলাম, সে স্থল থেকে উঠলো এবং মেষ-শাবকের মত তার দু’টি শিং ছিল, আর সে নাগের মত কথা বলতো।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
তারপর আমি অন্য একটি পশু দেখলাম, সে পৃথিবীর গর্ভ থেকে উঠে এল। তার ছিল মেষশাবকের মতো দুটি শিং, কিন্তু সে দানবের মতো কথা বলত।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
পরে আমি আর এক পশুকে দেখিলাম, সে স্থল হইতে উঠিল, এবং মেষশাবকের ন্যায় তাহার দুই শৃঙ্গ ছিল, আর সে নাগের ন্যায় কথা কহিত।
Bengali (World Bible Translation Center) (WBTC) 2001
এরপর আমি পৃথিবীর মধ্য থেকে আর একটি পশুকে উঠে আসতে দেখলাম, মেষশাবকের মতো তার দুটি শিং ছিল, কিন্তু সে নাগের মত কথা বলত৷
Bengali 2017 (বাঙালি বাইবেল)
তারপরে আমি আর একটা জন্তুকে ভূমি থেকে উঠে আসতে দেখলাম l মেষ-শিশুর মত তার দুটি সিং ছিল, এবং সে সেই বিরাটাকার সাপের মত কথা বলত l
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
পরে আমি আর এক পশুকে দেখিলাম, সে স্থল হইতে উঠিল, এবং মেষশাবকের ন্যায় তাহার দুই শৃঙ্গ ছিল, আর সে নাগের ন্যায় কথা কহিত।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
এর পরে আমি ভূমি থেকে আর একটা জন্তুকে উঠে আসতে দেখলাম। ভেড়ার মত তার দু’টা শিং ছিল, কিন্তু সেই দানবের মত সে কথা বলত।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
এর পরে আমি ভূমি থেকে আর একটা জন্তুকে উঠে আসতে দেখলাম। ভেড়ার মত তার দু’টা শিং ছিল, কিন্তু সেই দানবের মত সে কথা বলত।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
এর পর আমি আর একটি পশুকে পৃথিবীগর্ভ থেকে উঠে আসতে দেখলাম। মেষশিশুর মত তার দুটি শিং ছিল, মহাদানবের মত কথা বলছিল সে।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
এরপর আমি পৃথিবীর মধ্য থেকে আর একটি পশুকে উঠে আসতে দেখলাম৷ মেষশাবকের মতো তার দুটি শিং ছিল, কিন্তু সে নাগের মত কথা বলত৷
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তারপরে আমি আর একটা জন্তুকে ভূমি থেকে উঠে আসতে দেখলাম। মেষশিশুর মত তার দুটি সিং ছিল এবং সে সেই বিরাটাকার সাপের মত কথা বলত।