Revelation 13:3 — Compare Translations

11 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
পরে দেখলাম, তার ঐ সমস্ত মাথার মধ্যে একটা মাথা যেন মৃত্যুজনিত আঘাতে আহত হয়েছিল, আর তার সেই আঘাতের প্রতিকার করা হল; আর সারা দুনিয়া চমৎকার জ্ঞান করে সেই পশুর পিছনে চলতে লাগলো।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
সেই পশুর একটি মাথা মনে হল যেন মারাত্মক আঘাতে আহত, কিন্তু সেই মারাত্মক আঘাতের নিরাময় করা হল। এতে সমস্ত জগৎ বিস্মিত হয়ে সেই পশুকে অনুসরণ করল।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
পরে দেখিলাম, তাহার ঐ সকল মস্তকের মধ্যে একটা মস্তক যেন মৃত্যুজনক আঘাতে আহত হইয়াছিল, আর তাহার সেই মৃত্যুজনক আঘাতের প্রতীকার করা হইল; আর সমুদয় পৃথিবী চমৎকার জ্ঞান করিয়া সেই পশুর পশ্চাৎ চলিল।
Bengali (World Bible Translation Center) (WBTC) 2001
আমি লক্ষ্য করলাম য়ে তার একটি মাথায় য়েন এক মৃত্যুজনক ক্ষত রয়েছে; কিন্তু সেই মৃত্যুজনক ক্ষতটিকে সারিয়ে তোলা হল৷ এই দেখে সমস্ত জগতের লোক আশ্চর্য হয়ে গেল; আর তারা সেই পশুর অনুসরণ করল৷
Bengali 2017 (বাঙালি বাইবেল)
পরে দেখলাম, জন্তুটির সব মাথার মধ্যে একটা মাথায় এমন আঘাত ছিল যার ফলে মৃত্যু অনিবার্য ছিল, কিন্তু তার সেই আঘাতটা সেরে গিয়েছিল; আর পৃথিবীর সব লোক আশ্চর্য্য হয়ে সেই জন্তুটার পেছন পেছন চলল l
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
পরে দেখিলাম, তাহার ঐ সকল মস্তকের মধ্যে একটি মস্তক যেন মৃত্যুজনক আঘাতে আহত হইয়াছিল, আর তাহার সেই মৃত্যুজনক আঘাতের প্রতীকার করা হইল; আর সমুদয় পৃথিবী চমৎকার জ্ঞান করিয়া সেই পশুর পশ্চাৎ চলিল।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
জন্তুটার একটা মাথায় এমন একটা আঘাত ছিল যার ফলে সে মরবার মত হয়েছিল, কিন্তু সেই আঘাতটা ভাল হয়ে গিয়েছিল। তাতে জগতের সব লোক আশ্চর্য হয়ে সেই জন্তুটার পিছনে পিছনে চলল।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
জন্তুটার একটা মাথায় এমন একটা আঘাত ছিল যার ফলে সে মরবার মত হয়েছিল, কিন্তু সেই আঘাতটা ভাল হয়ে গিয়েছিল। তাতে দুনিয়ার সব লোক আশ্চর্য হয়ে সেই জন্তুটার পিছনে পিছনে চলল।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
দেখে মনে হল, তার সাতটি মাথার একটি মারাত্মকভাবে আহত, কিন্তু তার সাংঘাতিক ক্ষত সারিয়ে দেওয়া হল। তার ফলে সারা পৃথিবী স্তম্ভিত বিস্ময়ে সেই পশুর অনুগামী হল।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
আমি লক্ষ্য করলাম যে তার একটি মাথায় যেন এক মৃত্যুজনক ক্ষত রয়েছে; কিন্তু সেই মৃত্যুজনক ক্ষতটিকে সারিয়ে তোলা হল৷ এই দেখে সমস্ত জগতের লোক আশ্চর্য্য হয়ে গেল; আর তারা সেই পশুর অনুসরণ করল৷
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
পরে দেখলাম, জন্তুটির সব মাথার মধ্যে একটা মাথায় এমন ক্ষত ছিল যার ফলে মৃত্যু অনিবার্য ছিল, কিন্তু তার সেই ক্ষত সেরে গিয়েছিল; আর পৃথিবীর সব লোক আশ্চর্য্য হয়ে সেই জন্তুটার পেছন পেছন চলল।