Revelation 13:4 — Compare Translations

11 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আর তারা নাগকে সেজদা করলো, কেননা সে সেই পশুকে তার কর্তৃত্ব দিয়েছিল; আর তারা সেই পশুকে সেজদা করে বললো, এই পশুর মত কে আছে? এবং এর সঙ্গে কে যুদ্ধ করতে পারে?
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
লোকেরা সেই নাগ-দানবের পূজা করল, কারণ সে সেই পশুকে কর্তৃত্ব প্রদান করেছিল। আর তারা সেই পশুটিরও পূজা করে বলতে লাগল, “এই পশুর সমতুল্য কে? কে এর বিরুদ্ধে লড়াই করতে পারে?”
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আর তাহারা নাগের ভজনা করিল, কেননা সে সেই পশুকে আপন কর্ত্তৃত্ব দিয়াছিল; আর তাহারা সেই পশুর ভজনা করিল, কহিল, এই পশুর তুল্য কে? এবং ইহার সহিত কে যুদ্ধ করিতে পারে?
Bengali (World Bible Translation Center) (WBTC) 2001
ঐ পশুকে এমন ক্ষমতা দেবার জন্য লোকেরা সেই নাগের আরাধনা করতে লাগল৷ তারা সেই পশুরও আরাধনা করে বলল, ‘এই পশুর মতো আর কে আছে, কেই বা এর সঙ্গে যুদ্ধ করতে সক্ষম?
Bengali 2017 (বাঙালি বাইবেল)
আর তারা বিরাটাকার সাপকে পুজো করল, কারণ সাপটি সেই জন্তুকে নিজের বিশেষ অধিকার দিয়ে দিয়েছিল; তারা সেই জন্তুকেও পুজো করলো আর বলতে লাগলো, এই জন্তুর মত কে আছে? এবং এর সঙ্গে কে যুদ্ধ করতে পারবে?
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আর তাহারা নাগের ভজনা করিল, কেননা সে সেই পশুকে আপন কর্তৃত্ব দিয়াছিল; আর তাহারা সেই পশুর ভজনা করিল, কহিল, এই পশুর তুল্য কে? এবং ইহার সহিত কে যুদ্ধ করিতে পারে?
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
দানবটা সেই জন্তুটাকে ক্ষমতা দিয়েছিল বলে লোকেরা সেই দানবকে ঈশ্বরের সম্মান দিয়ে প্রণাম করল, আর জন্তুটাকেও সেই একইভাবে প্রণাম করে বলল, “এই জন্তুর মত কে আছে? আর কে-ই বা তার সংগে যুদ্ধ করতে পারে?”
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
দানবটা সেই জন্তুটাকে ক্ষমতা দিয়েছিল বলে লোকেরা সেই দানবকে সেজদা করল, আর জন্তুটাকেও সেজদা করে বলল, “এই জন্তুর মত কে আছে? আর কে-ই বা তার সংগে যুদ্ধ করতে পারে?”
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
লোকে দানবের পূজা করতে লাগল কারণ সে-ই ঐ পশুকে কর্তৃত্ব দিয়েছিল। তারা সেই পশুরও পূজা করে বলল, “এই পশুর তুল্য কে আছে? কে তার সঙ্গে যুদ্ধ করতে পারে?”
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
ঐ পশুকে এমন ক্ষমতা দেবার জন্য লোকেরা সেই নাগের আরাধনা করতে লাগল৷ তারা সেই পশুরও আরাধনা করে বলল, “এই পশুর মতো আর কে আছে, কেই বা এর সঙ্গে যুদ্ধ করতে সক্ষম?”
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
আর তারা বিরাটাকার সাপকে পূজো করল, কারণ সাপটি সেই জন্তুকে নিজের বিশেষ ক্ষমতা দিয়ে দিয়েছিল; তারা সেই জন্তুকেও পূজো করলো আর বলতে লাগলো, এই জন্তুর মত কে আছে? এবং এর সঙ্গে কে যুদ্ধ করতে পারবে?