Revelation 13:5 — Compare Translations

11 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আর এমন একটি মুখ তাকে দেওয়া হল, যা অহংকার ও কুফরী করে এবং তাকে বিয়াল্লিশ মাস পর্যন্ত কাজ করার ক্ষমতা দেওয়া হল।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
সেই পশুটিকে এমন এক মুখ দেওয়া হল, যা বহু দম্ভের বাক্য ও ঈশ্বরনিন্দার উক্তি করবে এবং বিয়াল্লিশ মাস পর্যন্ত তার কর্তৃত্ব প্রয়োগ করবে।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আর এমন এক মুখ তাহাকে দত্ত হইল, যাহা দর্প ও ঈশ্বর-নিন্দা করে, এবং তাহাকে বিয়াল্লিশ মাস পর্য্যন্ত কার্য্য করিবার ক্ষমতা দেওয়া গেল।
Bengali (World Bible Translation Center) (WBTC) 2001
গর্ব করার ও ঈশ্বর নিন্দা করার জন্য সেই পশুটিকে অনুমতি দেওয়া হল৷ বিয়াল্লিশ মাস ধরে এই কাজ করার ক্ষমতা তাকে দেওয়া হল৷
Bengali 2017 (বাঙালি বাইবেল)
জন্তুটিকে এমন একটি মুখ দেওয়া হলো, যেটা গর্বের কথা ও ঈশ্বর নিন্দা করতে পারে, এবং তাকে বিয়াল্লিশ মাস দেওয়া হলো যেন বিশেষ অধিকার সহ কাজ করতে পারে l
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আর এমন এক মুখ তাহাকে দত্ত হইল, যাহা দর্প ও ঈশ্বরনিন্দা করে, এবং তাহাকে বিয়াল্লিশ মাস পর্যন্ত কার্য করিবার ক্ষমতা দেওয়া গেল।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
গর্ব করবার ও ঈশ্বরকে অপমান করবার জন্য সেই জন্তুটাকে কথা বলবার শক্তি দেওয়া হল। সেই জন্তুটা যেন বিয়াল্লিশ মাস ধরে তার অধিকার খাটাতে পারে সেইজন্য তাকে অনুমতি দেওয়া হল।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
গর্ব ও কুফরী করবার জন্য সেই জন্তুটাকে কথা বলবার শক্তি দেওয়া হল। সেই জন্তুটা যেন বিয়াল্লিশ মাস ধরে তার অধিকার খাটাতে পারে সেইজন্য তাকে অনুমতি দেওয়া হল।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
তকন দম্ভ ও ঈশ্বর-নিন্দা করার জন্য সেই পশুকে একটি মুখ দেওয়া হল এবং বিয়াল্লিশ মাস ধরে এই কর্ম করার ক্ষমতা তাকে দেওয়া হল।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
গর্ব করার ও ঈশ্বর নিন্দা করার জন্য সেই পশুটিকে অনুমতি দেওয়া হল৷ বিয়াল্লিশ মাস ধরে এই কাজ করার ক্ষমতা তাকে দেওয়া হল৷
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
জন্তুটিকে এমন একটি মুখ দেওয়া হলো, যেটা গর্বের কথা ও ঈশ্বরনিন্দা করতে পারে এবং তাকে বিয়াল্লিশ মাস দেওয়া হলো যেন বিশেষ অধিকার সহ রাজত্ব করতে পারে।