Revelation 13:6 — Compare Translations
11 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তাতে সে আল্লাহ্র কুফরী করতে মুখ খুলল, তাঁর নাম ও তাঁর বাসস্থানের এবং বেহেশতবাসী সকলের নিন্দা করতে লাগল।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
সে তার মুখ খুলে ঈশ্বরের নিন্দা, তাঁর নাম, তাঁর আবাসস্থল ও স্বর্গবাসী সকলের নিন্দা করতে লাগল।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তাহাতে সে ঈশ্বরের নিন্দা করিতে মুখ খুলিল, তাঁহার নামের ও তাঁহার তাম্বুর, এবং স্বর্গবাসী সকলের নিন্দা করিতে লাগিল।
Bengali (World Bible Translation Center) (WBTC) 2001
তাতে সে ঈশ্বরের অপমান করতে শুরু করল, ঈশ্বরের নামের, তাঁর বাসস্থানের আর স্বর্গবাসী সকলের নিন্দা করতে লাগল৷
Bengali 2017 (বাঙালি বাইবেল)
সুতরাং জন্তুটি ঈশ্বরের বিরুদ্ধে নিন্দা করতে মুখ খুলল, তাঁর নামের ও তাঁর বাসস্থানের, এবং স্বর্গে যারা বাস করে সবাইকে নিন্দা করতে লাগল l
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তাহাতে সে ঈশ্বরের নিন্দা করিতে মুখ খুলিল, তাঁহার নামের ও তাঁহার তাম্বুর, এবং স্বর্গবাসী সকলের নিন্দা করিতে লাগিল।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তখন সেই জন্তুটা ঈশ্বরের বিরুদ্ধে, তাঁর নামের ও তাঁর বাসস্থানের বিরুদ্ধে এবং স্বর্গে যাঁরা থাকেন তাঁদের বিরুদ্ধে খুব অপমানের কথা বলতে লাগল।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তখন সেই জন্তুটা আল্লাহ্র ও তাঁর নামের বিরুদ্ধে কুফরী করতে লাগল। এ ছাড়া, তাঁর বাসস্থানের বিরুদ্ধে এবং বেহেশতে যাঁরা থাকেন তাঁদের বিরুদ্ধে খুব অপমানের কথা বলতে লাগল।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
তখন সে ঈশ্বর-নিন্দায় —তাঁর নাম, তাঁর আবাস এবং স্বর্গলোকবাসী সকলের নিন্দায় মুখর হয়ে উঠল।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
তাতে সে ঈশ্বরের অপমান করতে শুরু করল, ঈশ্বরের নামের, তাঁর বাসস্থানের আর স্বর্গবাসী সকলের নিন্দা করতে লাগল৷
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
সুতরাং জন্তুটি ঈশ্বরের নিন্দা করতে মুখ খুলল, তাঁর নামের ও তাঁর বাসস্থানের এবং স্বর্গে যারা বাস করে সবাইকে নিন্দা করতে লাগল।