Revelation 13:8 — Compare Translations

11 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তাতে দুনিয়া-নিবাসীদের সমস্ত লোক, যাদের নাম দুনিয়া সৃষ্টির সময় থেকে হত মেষশাবকের জীবন কিতাবে লেখা নেই, তারা তার এবাদত করবে।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
এতে পৃথিবীর সমস্ত অধিবাসী সেই পশুর পূজা করবে। তাদের নাম জগৎ সৃষ্টির লগ্ন থেকে মেষশাবকের জীবনপুস্তকে লিখিত নেই।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তাহাতে পৃথিবী-নিবাসীদের সমস্ত লোক তাহার ভজনা করিবে, যাহাদের নাম জগৎপত্তনের সময়াবধি হত মেষশাবকের জীবন পুস্তকে লিখিত নাই।
Bengali (World Bible Translation Center) (WBTC) 2001
পৃথিবীর সমস্ত মানুষ, যাদের নাম জগত সৃষ্টির আগে থেকে সেই উত্‌সর্গীকৃত মেষশাবকের জীবন পুস্তকে লেখা হয় নি, তারা সকলে ঐ পশুর ভজনা করবে৷ ইনি সেই মেষশাবক যিনি হত হয়েছিলেন৷
Bengali 2017 (বাঙালি বাইবেল)
পৃথিবীতে বাস করে সব লোক যাদের নাম জগৎসৃষ্টির শুরু থেকে মেষ-শিশুর জীবন বইতে লেখা নেই, তার তাকে পুজো করবে l এই মেষ শিশুকে জগৎ সৃষ্টির আগেই মেরে ফেলার জন্য ঠিক করা হয়েছিল l
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তাহাতে পৃথিবী-নিবাসীদের সমস্ত লোক তাহার ভজনা করিবে, যাহাদের নাম জগৎপত্তনের সময়াবধি হত মেষশাবকের জীবন পুস্তকে লিখিত নাই।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
যারা এই পৃথিবীর, অর্থাৎ যাদের নাম মেষ-শিশুর জীবন-বইয়ে লেখা নেই তারা সবাই সেই জন্তুটাকে ঈশ্বরের সম্মান দিয়ে প্রণাম করবে। এই মেষ-শিশুকে জগৎ সৃষ্টির আগেই মেরে ফেলবার জন্য ঠিক করা হয়েছিল।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
যারা এই দুনিয়ার, অর্থাৎ যাদের নাম মেষ-শাবকের জীবন্তকিতাবে লেখা নেই তারা সবাই সেই জন্তুটাকে সেজদা করবে। এই মেষ-শাবককে দুনিয়া সৃষ্টির আগেই হত্যা করবার জন্য ঠিক করা হয়েছিল।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
জগৎ সৃষ্টির পূর্বেই পৃথিবীর অধিবাসীদের মধ্যে যাদের নাম একদা নিহত মেষশাবকের জীবন-পুস্তকে লেখা হয়েছিল, তারা ছাড়া সকলেই তাঁকে পূজা করবে।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
পৃথিবীর সমস্ত মানুষ, যাদের নাম জগত সৃষ্টির আগে থেকে সেই উৎসর্গীকৃত মেষশাবকের জীবন পুস্তকে লেখা হয় নি, তারা সকলে ঐ পশুর ভজনা করবে৷ ইনি সেই মেষশাবক যিনি হত হয়েছিলেন৷
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
পৃথিবীতে বাস করে সব লোক যাদের নাম জগত সৃষ্টির শুরু থেকে মেষশিশুর জীবন বইতে লেখা নেই, তারা তাকে পূজো করবে। এই মেষশিশুকে জগত সৃষ্টির আগেই মেরে ফেলার জন্য ঠিক করা হয়েছিল।