Revelation 14:12 — Compare Translations

11 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
যারা আল্লাহ্‌র হুকুম পালন করে ও ঈসার ঈমান ধারণ করে সেই পবিত্র লোকদের এজন্য ধৈর্য থাকা দরকার।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
পবিত্রগণ যারা ঈশ্বরের আদেশ পালন করে ও যীশুর কাছে বিশ্বস্ত থাকে, এখানেই তাদের ধৈর্যশীল সহিষ্ণুতার পরীক্ষা হবে।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
এস্থলে সেই পবিত্রগণের ধৈর্য্য দেখা যায়, যাহারা ঈশ্বরের আজ্ঞা ও যীশুর বিশ্বাস পালন করে।
Bengali (World Bible Translation Center) (WBTC) 2001
এখানেই ঈশ্বরের পবিত্র লোকদের ধৈর্য্যের প্রযোজন, যাঁরা ঈশ্বরের আজ্ঞা পালন করবে ও যীশুর প্রতি বিশ্বাসে স্থির থাকবে৷
Bengali 2017 (বাঙালি বাইবেল)
যারা ঈশ্বরের আজ্ঞা ও যীশুর প্রতি বিশ্বাস মেনে চলে তাদের ঈশ্বরের ধৈর্য্য থাকা দরকার l
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
এইস্থলে সেই পবিত্রগণের ধৈর্য দেখা যায়, যাহারা ঈশ্বরের আজ্ঞা পালন করে ও যীশুর বিশ্বাস ধারণ করে।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
যারা ঈশ্বরের আদেশ পালন করে এবং যীশুর প্রতি বিশ্বস্ত থাকে ঈশ্বরের সেই লোকদের এই অবস্থার মধ্যে ধৈর্যের দরকার।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
যারা আল্লাহ্‌র হুকুম পালন করে এবং ঈসার প্রতি বিশ্বস্ত থাকে আল্লাহ্‌র সেই বান্দাদের এই অবস্থার মধ্যে ধৈর্যের দরকার।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
পুণ্যাত্মা ব্যক্তি যারা ঈশ্বরের নির্দেশ পালন করে, যীশুর প্রতি বিশ্বাসে অটল থাকে, এখানেই তাদের ধৈর্যের পরীক্ষা হবে।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
এখানেই ঈশ্বরের পবিত্র লোকদের ধৈর্য্য্য্যের প্রয়োজন, যাঁরা ঈশ্বরের আজ্ঞা পালন করবে ও যীশুর প্রতি বিশ্বাসে স্থির থাকবে৷
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
এখানে পবিত্র লোক যারা ঈশ্বরের আদেশ ও যীশুর প্রতি বিশ্বাস মেনে চলে তাদের ধৈর্য্য দেখা যায়।