Revelation 14:19 — Compare Translations

11 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তাতে ঐ ফেরেশতা দুনিয়াতে তাঁর কাস্তে লাগিয়ে দুনিয়ার আঙ্গুর-গুচ্ছ কেটে ফেললেন, আর আল্লাহ্‌র গজবের মহাকুণ্ডে নিক্ষেপ করলেন।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
সেই স্বর্গদূত পৃথিবীতে তাঁর কাস্তে চালালেন, তাঁর দ্রাক্ষাগুচ্ছ সংগ্রহ করলেন ও সেগুলি ঈশ্বরের ক্রোধের বিশাল দ্রাক্ষাকুণ্ডে নিক্ষেপ করলেন।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তাহাতে ঐ দূত পৃথিবীতে আপন কাস্ত্যা লাগাইয়া পৃথিবীর দ্রাক্ষা-গুচ্ছ ছেদন করিলেন, আর ঈশ্বরের রোষের মহাকুণ্ডে নিক্ষেপ করিলেন।
Bengali (World Bible Translation Center) (WBTC) 2001
তখন সেই স্বর্গদূত পৃথিবীর ওপর কাস্তে চালিয়ে পৃথিবীর সমস্ত আঙ্গুর সংগ্রহ করে ঈশ্বরের ক্রোধের মাড়াইকলে ঢেলে দিলেন৷
Bengali 2017 (বাঙালি বাইবেল)
তখন ঐ দূত পৃথিবীতে নিজের কাস্তে লাগিয়ে পৃথিবীর আঙ্গুর গাছগুলি কেটে নিলেন, আর ঈশ্বরের ক্রোধের গর্তে আঙ্গুর মাড়াই করার জন্য ফেললেন l
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তাহাতে ঐ দূত পৃথিবীতে আপন কাস্তে লাগাইয়া পৃথিবীর দ্রাক্ষা-গুচ্ছ ছেদন করিলেন, আর ঈশ্বরের রোষের মহাকুণ্ডে নিক্ষেপ করিলেন।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তখন সেই স্বর্গদূত পৃথিবীতে তাঁর কাস্তে লাগালেন এবং পৃথিবীর আংগুর গাছ থেকে সব আংগুর কেটে জড়ো করলেন। পরে সেগুলো আংগুর মাড়াই করবার গর্তের মধ্যে ফেলে দিলেন। এই আংগুর মাড়াই করবার গর্ত হল ঈশ্বরের ভয়ংকর ক্রোধ।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তখন সেই ফেরেশতা দুনিয়াতে তাঁর কাসে- লাগালেন এবং দুনিয়ার আংগুর গাছ থেকে সব আংগুর কেটে জড়ো করলেন। পরে সেগুলো আংগুর মাড়াই করবার গর্তের মধ্যে ফেলে দিলেন। এই আংগুর মাড়াই করবার গর্ত হল আল্লাহ্‌র ভয়ংকর গজব।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
তখন সেই স্বর্গদূত পৃথিবীতে তাঁর কাস্তে চালিয়ে সমস্ত দ্রাক্ষাগুচ্ছ সংগ্রহ করলেন এবং ঐশী রোষের বিরাট কুণ্ডে নিক্ষেপ করলেন।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
তখন সেই স্বর্গদূত পৃথিবীর ওপর কাস্তে চালিয়ে পৃথিবীর সমস্ত আঙ্গুর সংগ্রহ করে ঈশ্বরের ক্রোধের মাড়াইকলে ঢেলে দিলেন৷
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তখন ঐ দূত পৃথিবীতে নিজের কাস্তে লাগিয়ে পৃথিবীর আঙ্গুর গাছগুলি কেটে নিলেন, আর ঈশ্বরের ক্রোধের গর্তে আঙ্গুর মাড়াই করার জন্য ফেললেন।