Revelation 14:2 — Compare Translations

11 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
পরে বেহেশত থেকে স্রোতের আওয়াজের ধ্বনি ও মহামেঘধ্বনির মত আওয়াজ শুনলাম; যে আওয়াজ শুনলাম, তাতে মনে হল, যেন বীণাবাদক দল নিজ নিজ বীণা বাজাচ্ছে;
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
আর আমি স্বর্গ থেকে প্রবহমান মহা জলস্রোতের মতো গর্জন ও বজ্রপাতের মতো শব্দ শুনতে পেলাম। যে শব্দ আমি শুনলাম, মনে হল যেন কোনো বীণাবাদকের দল তাদের বীণা বাজাচ্ছে।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
পরে স্বর্গ হইতে বহু জলের কল্লোল ও মহামেঘধ্বনির ন্যায় রব শুনিলাম; যে রব শুনিলাম, তাহাতে বোধ হইল, যেন বীণাবাদকদল আপন আপন বীণা বাজাইতেছে;
Bengali (World Bible Translation Center) (WBTC) 2001
পরে আমি স্বর্গ থেকে শুনতে পেলাম প্রবল জলকল্লোলের মতো, প্রচণ্ড মেঘগর্জনের মতো এক কন্ঠস্বর; য়ে স্বর আমি শুনলাম তাতে মনে হল য়েন একটা বীণাবাদক দল তাঁদের বীণা বাজাচ্ছেন৷
Bengali 2017 (বাঙালি বাইবেল)
পরে আমি স্বর্গ থেকে বয়ে যাওয়া অনেক জলের স্রোতের মত শব্দ এবং বাজ পড়া শব্দের মত আওয়াজ শুনতে পেলাম; যে শব্দ শুনলাম, তাতে মনে হলো যে বীণা বাদকরা নিজে নিজেদের বীণা বাজাচ্ছে;
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
পরে স্বর্গ হইতে বহুজলের কল্লোল ও মহামেঘধ্বনির ন্যায় রব শুনিলাম; যে রব শুনিলাম, তাহাতে বোধ হইল, যেন বীণাবাদক দল আপন আপন বীণা বাজাইতেছে;
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তারপর আমি স্বর্গ থেকে জোরে বয়ে যাওয়া স্রোতের শব্দের মত ও জোরে বাজ পড়বার শব্দের মত একটা শব্দ শুনলাম। যে শব্দ আমি শুনলাম তা ছিল বীণা বাদকদের বীণার শব্দের মত।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তারপর আমি বেহেশত থেকে জোরে বয়ে যাওয়া স্রোতের আওয়াজের মত ও জোরে বাজ পড়বার আওয়াজের মত একটা আওয়াজ শুনলাম। যে আওয়াজ আমি শুনলাম তা ছিল বীণা বাদকদের বীণার আওয়াজের মত।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
আমি স্বর্গ থেকে জলধি কল্লোল ও প্রচণ্ড ধ্বনির মত কণ্ঠস্বর শুনতে পেলাম। সেই কণ্ঠস্বর শুনে মনে হল যেন একদল বীণকার তাদের বীণায় ঝঙ্কার তুলেছে।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
পরে আমি স্বর্গ থেকে শুনতে পেলাম প্রবল জলকল্লোলের মতো, প্রচণ্ড মেঘ গর্জনের মতো এক কন্ঠস্বর; যে স্বর আমি শুনলাম তাতে মনে হল যেন একটা বীণাবাদক দল তাঁদের বীণা বাজাচ্ছেন৷
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
পরে আমি স্বর্গ থেকে বয়ে যাওয়া অনেক জলের স্রোতের মত শব্দ এবং বাজ পড়া শব্দের মত আওয়াজ শুনতে পেলাম; যে শব্দ শুনলাম, তাতে মনে হলো যে বীণা বাদকরা নিজে নিজেদের বীণা বাজাচ্ছে;