Revelation 14:20 — Compare Translations

11 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
পরে নগরের বাইরে ঐ কুণ্ডে তা দলন করা গেল, তাতে কুণ্ড থেকে রক্ত বের হল এবং ঘোড়াগুলোর বল্‌গা পর্যন্ত উঠে দুই শত মাইল পর্যন্ত সমস্ত জায়গা রক্তে ডুবে গেল।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
সেগুলি নগরের বাইরে দ্রাক্ষাকুণ্ডে পদদলিত করা হল এবং কুণ্ড থেকে রক্তস্রোত প্রবাহিত হল। তা 300 কিলোমিটার পর্যন্ত প্রবাহিত হল ও ঘোড়ার বলগা পর্যন্ত উঠল।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
পরে নগরের বাহিরে ঐ কুণ্ডে তাহা দলন করা গেল, তাহাতে কুণ্ড হইতে রক্ত বাহির হইল, এবং অশ্বগণের বল্‌গা পর্য্যন্ত উঠিয়া এক সহস্র ছয় শত তীর ব্যাপ্ত হইল।
Bengali (World Bible Translation Center) (WBTC) 2001
নগরের বাইরে মাড়াইকলে আঙ্গুরগুলি মাড়াই করা হলে পরে সেই মাড়াইকল থেকে রক্ত নিঃসৃত হল৷ সেই রক্ত উচ্চতায় ঘোড়ার এক বলগা পর্যন্ত এবং দুরত্বে 200 মাইল প্রবাহিত হল৷
Bengali 2017 (বাঙালি বাইবেল)
শহরের বাইরে একটি গর্তে তা মাড়াই করা হলো, তাতে গর্ত থেকে রক্ত বের হলো যা ঘোড়াগুলির লাগাম পর্য্যন্ত উঠলো, এতে এক হাজার ছয় শত তীর রক্তে ডুবে গেল l
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
পরে নগরের বাহিরে ঐ কুণ্ডে তাহা দলন করা গেল, তাহাতে কুণ্ড হইতে রক্ত বাহির হইল, এবং অশ্বগণের বল্‌গা পর্যন্ত উঠিয়া এক সহস্র ছয়শত তীর ব্যাপ্ত হইল।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
শহরের বাইরে আংগুর মাড়াই করবার গর্তে সেই আংগুরগুলো মাড়াই করা হলে পর তা থেকে রক্ত বের হয়ে আসল ও ঘোড়াগুলোর লাগাম পর্যন্ত উঠল। তাতে প্রায় তিনশো কিলোমিটার পর্যন্ত সব জায়গা রক্তে ডুবে গেল।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
শহরের বাইরে আংগুর মাড়াই করবার গর্তে সেই আংগুরগুলো মাড়াই করা হলে পর তা থেকে রক্ত বের হয়ে আসল ও ঘোড়াগুলোর লাগাম পর্যন্ত উঠল। তাতে প্রায় তিনশো কিলোমিটার পর্যন্ত সব জায়গা রক্তে ডুবে গেল।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
তারপর নগরের বাইরে সেই দ্রাক্ষাকুণ্ডে তা পেষণ করা হল। তখন সেই কুণ্ড থেকে দুই মিটার উঁচু এক রক্তস্রোত নির্গত হয়ে তিনশো মিটার 6 পর্যন্ত প্রবাহিত হল।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
নগরের বাইরে মাড়াইকলে আঙ্গুরগুলি মাড়াই করা হলে পরে সেই মাড়াইকল থেকে রক্ত নিঃসৃত হল৷ সেই রক্ত উচ্চতায় ঘোড়ার এক বলগা পর্যন্ত এবং দুরত্বে 200 মাইল প্রবাহিত হল৷
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
শহরের বাইরে একটি গর্তে তা মাড়াই করা হলো, তাতে গর্ত থেকে রক্ত বের হলো যা ঘোড়াগুলির লাগাম পর্যন্ত উঠল, এতে এক হাজার ছয় শত তীর রক্তে ডুবে গেল।