Revelation 14:6 — Compare Translations

11 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
পরে আমি আর এক জন ফেরেশতাকে দেখলাম, তিনি আসমানের মধ্য পথে উড়ছেন, তাঁর কাছে অনন্তকালীন ইঞ্জিল আছে, যেন তিনি দুনিয়া-নিবাসীদেরকে অর্থাৎ, প্রত্যেক জাতি, বংশ, ভাষা ও লোকবৃন্দকে, সুসমাচার জানান;
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
এরপর আমি অন্য এক স্বর্গদূতকে মধ্যাকাশে উড়ে যেতে দেখলাম। তাঁর কাছে ছিল অনন্তকালীন সুসমাচার, যেন তিনি প্রত্যেক দেশ, গোষ্ঠী, ভাষাভাষী, জাতির, পৃথিবীর সমস্ত অধিবাসীর কাছে তা ঘোষণা করেন।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
পরে আমি আর এক দূতকে দেখিলাম, তিনি আকাশের মধ্য পথে উড়িতেছেন, তাঁহার কাছে অনন্তকালীন সুসমাচার আছে, যেন তিনি পৃথিবী-নিবাসীদিগকে, প্রত্যেক জাতি ও বংশ ও ভাষা ও প্রজাবৃন্দকে, সুসমাচার জানান;
Bengali (World Bible Translation Center) (WBTC) 2001
পরে আমি আর একজন স্বর্গদূতকে আকাশপথে উড়ে য়েতে দেখলাম৷ পৃথিবীবাসী লোকদের কাছে, পৃথিবীর সকল জাতি, উপজাতি, সকল ভাষাভাষী লোকের কাছে ঘোষণা করার জন্য এই স্বর্গদূতের কাছে ছিল অনন্তকালীন সুসমাচার৷
Bengali 2017 (বাঙালি বাইবেল)
আমি আর এক দূতকে আকাশের অনেক উচুঁতে উড়তে দেখলাম, তাঁর কাছে পৃথিবীতে বাস করে প্রত্যেক জাতি, বংশ, ভাষা এবং প্রজাদের কাছে প্রচারের জন্য চিরস্থায়ী সুসমাচার আছে;
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
পরে আমি আর এক দূতকে দেখিলাম, তিনি আকাশের মধ্যপথে উড়িতেছেন, তাঁহার কাছে অনন্তকালীন সুসমাচার আছে, যেন তিনি পৃথিবী-নিবাসীদিগকে, প্রত্যেক জাতি ও বংশ ও ভাষা ও প্রজাবৃন্দকে, সুসমাচার জানান;
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তারপর আমি আর একজন স্বর্গদূতকে আকাশে অনেক উঁচুতে উড়তে দেখলাম। পৃথিবীতে বাসকারী লোকদের কাছে, অর্থাৎ প্রত্যেক জাতি, বংশ, ভাষা ও দেশের লোকদের কাছে প্রচার করবার জন্য তাঁর কাছে চিরকালের সুখবর ছিল।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তারপর আমি আর একজন ফেরেশতাকে আসমানের অনেক উঁচুতে উড়তে দেখলাম। দুনিয়াতে বাসকারী লোকদের কাছে, অর্থাৎ প্রত্যেক জাতি, বংশ, ভাষা ও দেশের লোকদের কাছে প্রচার করবার জন্য তাঁর কাছে চিরকালের সুসংবাদ ছিল।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
এর পর আমি মধ্যাকাশে উ্জীন এক স্বর্গদূতকে দেখলাম। তাঁর কাচে রয়েছে শাশ্বত সুসমাচার, পৃথিবীর সর্বজাতি, গোষ্ঠী, সমাজ ও ভাষাভাষী লোকের কাছে প্রচাএরর জন্য।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
পরে আমি আর একজন স্বর্গদূতকে আকাশপথে উড়ে যেতে দেখলাম৷ পৃথিবীবাসী লোকদের কাছে, পৃথিবীর সকল জাতি, উপজাতি, সকল ভাষাভাষী লোকের কাছে ঘোষণা করার জন্য এই স্বর্গদূতের কাছে ছিল অনন্তকালীন সুসমাচার৷
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
আমি আর এক দূতকে আকাশের অনেক উঁচুঁতে উড়তে দেখলাম, তাঁর কাছে পৃথিবীতে বাস করে সমস্ত জাতি, বংশ, ভাষা এবং প্রজাদের কাছে প্রচারের জন্য চিরকালের স্থায়ী সুসমাচার আছে;