Revelation 15:1 — Compare Translations

11 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
পরে আমি বেহেশতে আর একটি চিহ্ন দেখলাম, তা মহৎ ও অদ্ভুত। আমি সাত জন ফেরেশতাকে সাতটি আঘাত নিয়ে আসতে দেখলাম; সেগুলো সবই শেষ আঘাত, কেননা সেগুলোর মধ্য দিয়ে আল্লাহ্‌র গজব সমাপ্ত হল।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
আমি স্বর্গে আর একটি মহৎ ও বিস্ময়কর চিহ্ন দেখতে পেলাম: সাতজন স্বর্গদূত সাতটি অন্তিম বিপর্যয় নিয়ে আসছেন। অন্তিম, কারণ এগুলির সঙ্গেই ঈশ্বরের ক্রোধের অবসান হবে।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
পরে আমি স্বর্গে আর এক চিহ্ন দেখিলাম, তাহা মহৎ ও অদ্ভুত; সপ্ত দূতকে সপ্ত আঘাত লইয়া আসিতে দেখিলাম; সেই সকল শেষ আঘাত, কেননা সেই সকলে ঈশ্বরের রোষ সমাপ্ত হইল।
Bengali (World Bible Translation Center) (WBTC) 2001
পরে আমি স্বর্গে আর একটি মহত্ ও বিস্ময়কর চিহ্ন দেখলাম৷ সপ্তম স্বর্গদূতকে সপ্ত আঘাত নিয়ে আসতে দেখলাম৷ এগুলিই শেষতম আঘাত৷ এই আঘাতগুলির দ্বারা ঈশ্বরের মহাক্রোধের অবসান হবে৷
Bengali 2017 (বাঙালি বাইবেল)
পরে আমি স্বর্গে আর একটি মহান এবং আশ্চর্য্য চিহ্ন দেখলাম; সাতজন স্বর্গদূত তাদের হাতে সাতটি আঘাত (ঈশ্বর প্রদত্ত সন্তাপ) নিয়ে আসতে দেখলাম; যেগুলো হলো শেষ আঘাত, কারণ সেগুলো দিয়ে ঈশ্বরের ক্রোধ শেষ হবে l
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
পরে আমি স্বর্গে আর এক চিহ্ন দেখিলাম, তাহা মহৎ ও অদ্ভুত; সপ্ত দূতকে সপ্ত আঘাত লইয়া আসিতে দেখিলাম; সেই সকল শেষ আঘাত, কেননা সেই সকলে ঈশ্বরের রোষ সমাপ্ত হইল।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
পরে আমি স্বর্গে আর একটা মহান ও আশ্চর্য চিহ্ন দেখলাম। দেখলাম, সাতজন স্বর্গদূত আর তাদের হাতে শেষ সাতটা আঘাত। এগুলোকে শেষ আঘাত বলা হচ্ছে, কারণ এগুলো দিয়ে ঈশ্বরের ক্রোধেরও শেষ হবে।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
পরে আমি বেহেশতে আর একটা মহান ও আশ্চর্য চিহ্ন দেখলাম। দেখলাম, সাতজন ফেরেশতা আর তাঁদের হাতে শেষ সাতটা গজব। এগুলোকে শেষ গজব বলা হচ্ছে, কারণ এগুলো দিয়ে আল্লাহ্‌র রাগেরও শেষ হবে।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
এর পরে আমি মহা বিস্ময়কর এক নিদর্শন দেখলাম। সাতজন স্বর্গদূত সপ্ত মারী নিয়ে দেখা দিলেন। ঐগুইলি অন্তিম আগাত। এগুলি সমাপ্ত হবার সঙ্গে সঙ্গে ঈশ্বরের ক্রোধ প্রশমিত হবে।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
পরে আমি স্বর্গে আর একটি মহত্ ও বিস্ময়কর চিহ্ন দেখলাম৷ সপ্তম স্বর্গদূতকে সপ্ত আঘাত নিয়ে আসতে দেখলাম৷ এগুলিই শেষতম আঘাত৷ এই আঘাতগুলির দ্বারা ঈশ্বরের মহাক্রোধের অবসান হবে৷
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
পরে আমি স্বর্গে আর একটি মহান এবং আশ্চর্য্য চিহ্ন দেখলাম; সাতজন স্বর্গদূত তাদের হাতে সাতটি আঘাত (ঈশ্বর প্রদত্ত সন্তাপ) নিয়ে আসতে দেখলাম; যেগুলো হলো শেষ আঘাত, কারণ সেগুলো দিয়ে ঈশ্বরের ক্রোধ শেষ হবে।