Revelation 15:3 — Compare Translations
11 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আর তারা আল্লাহ্র গোলাম মূসার গজল ও মেষশাবকের গজল গায়, বলে, “মহৎ ও আশ্চর্য তোমার কাজগুলো, হে প্রভু আল্লাহ্, সর্বশক্তিমান; ন্যায্য ও সত্য তোমার পথগুলো, হে জাতিদের বাদশাহ্!
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
তাঁরা ঈশ্বরের দাস মোশির গীত ও মেষশাবকের গীত গাইছেন: “প্রভু ঈশ্বর, সর্বশক্তিমান, মহৎ ও বিস্ময়কর তোমার কর্মসকল; যুগপর্যায়ের রাজা, ন্যায়সংগত ও সত্য তোমার যত পথ।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আর তাহারা ঈশ্বরের দাস মোশির গীত ও মেষশাবকের গীত গায়, বলে, “মহৎ ও আশ্চর্য্য তোমার ক্রিয়া সকল, হে প্রভু ঈশ্বর, সর্ব্বশক্তিমান্; ন্যায্য ও সত্য তোমার মার্গ সকল, হে জাতিগণের রাজন্!
Bengali (World Bible Translation Center) (WBTC) 2001
তারা ঈশ্বরের দাস মোশির গীত ও মেষশাবকের গীত গাইছিল: ‘হে প্রভু ঈশ্বর ও সর্বশক্তিমান, মহত্ ও আশ্চর্য তোমার ক্রিয়া সকল, হে জাতিবৃন্দের রাজন! ন্যায় ও সত্য তোমার পথ সকল৷
Bengali 2017 (বাঙালি বাইবেল)
আর তারা ঈশ্বরের দাস মোশির গীত ও মেষ শিশুর এই গীত গাইছিল,“মহান ও আশ্চর্য্য তোমার সব কাজ,হে প্রভু ঈশ্বর, সর্বশক্তিমান;ন্যায্য ও সত্য হলো তোমার সব পথ,হে জাতিগণের রাজা!
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আর তাহারা ঈশ্বরের দাস মোশির গীত ও মেষশাবকের গীত গায়, বলে, “মহৎ ও আশ্চর্য তোমার ক্রিয়া সকল, হে প্রভু ঈশ্বর, সর্বশক্তিমান; ন্যায্য ও সত্য তোমার মার্গ সকল, হে জাতিগণের রাজন্!
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তারা ঈশ্বরের দাস মোশির এবং সেই মেষ-শিশুর এই গানটি গাইছিল: “সর্বশক্তিমান প্রভু ঈশ্বর, কত মহান ও আশ্চর্য তোমার কাজ! হে সমস্ত জাতির রাজা, কত ন্যায় ও সত্য তোমার পথ!
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তারা আল্লাহ্র গোলাম মূসার এবং সেই মেষ-শাবকের এই কাওয়ালীটি গাইছিল: “হে সর্বশক্তিমান মাবুদ আল্লাহ্, কত মহান ও আশ্চর্য তোমার কাজ! হে সমস্ত জাতির বাদশাহ্, কত ন্যায় ও সত্য তোমার পথ!
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
তাঁরা ঈশ্বরের সেবক মোশির গীত এবং মেষশাবকের গীত গেয়ে স্তব করছিলেনঃ “মহান ও পরমাশ্চর্য তোমার কীর্তি, হে সর্বনিয়ন্তা প্রভু পরমেশ্বর! সর্বজাতির অধীশ্বর তুমি, তোমার সমস্ত আচরণ সুসঙ্গত ও সত্য।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
তারা ঈশ্বরের দাস মোশির গীত ও মেষশাবকের গীত গাইছিল: “হে প্রভু ঈশ্বর ও সর্বশক্তিমান, মহত্ ও আশ্চর্য্য তোমার ক্রিয়া সকল, হে জাতিবৃন্দের রাজন! ন্যায় ও সত্য তোমার পথ সকল৷
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
আর তারা ঈশ্বরের দাস মোশির গীত ও মেষশিশুর এই গীত গাইছিল, “মহান ও আশ্চর্য্য তোমার সব কাজ, হে প্রভু ঈশ্বর, সর্বশক্তিমান; ন্যায্য ও সত্য হলো তোমার সব পথ, হে জাতিগণের রাজা!