Revelation 15:5 — Compare Translations

11 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আর তারপর আমি দেখলাম, বেহেশতে শরীয়ত-তাঁবুর এবাদতখানাটি খুলে দেওয়া হল;
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
এরপরে আমি দৃষ্টিপাত করলাম, স্বর্গের মন্দির, অর্থাৎ সেই সাক্ষ্য-তাঁবু খুলে দেওয়া হল।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আর তাহার পরে আমি দেখিলাম, স্বর্গে সাক্ষ্য-তাম্বুর মন্দির খুলিয়া দেওয়া হইল;
Bengali (World Bible Translation Center) (WBTC) 2001
এরপর আমি স্বর্গের মন্দির (ঈশ্বরের পবিত্র উপস্থিতির তাঁবু) দেখলাম৷ মন্দিরটি খোলা ছিল৷
Bengali 2017 (বাঙালি বাইবেল)
আর তার পরে আমি দেখলাম, স্বর্গে সেই উপাসনা ঘরটা সাক্ষ্য-তাম্বুটা খোলা হল;
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আর তাহার পরে আমি দেখিলাম, স্বর্গে সাক্ষ্য-তাম্বুর মন্দির খুলিয়া দেওয়া হইল;
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
এর পরে আমি দেখলাম, স্বর্গে সেই উপাসনা-ঘরটা, অর্থাৎ সাক্ষ্য-তাম্বুটা খোলা হল।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
এর পরে আমি দেখলাম, বেহেশতে সেই এবাদত-খানাটি, অর্থাৎ সাক্ষ্য-তাম্বুটা খোলা হল।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
এর পরে আমি দেখলাম, ঈশ্বরের পীঠস্থান স্বর্গের মন্দির উন্মুক্ত হয়েছে।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
এরপর আমি স্বর্গের মন্দির, ঈশ্বরের পবিত্র উপস্থিতির তাঁবু দেখলাম৷ মন্দিরটি খোলা ছিল৷
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
আর তারপরে আমি দেখলাম, স্বর্গে সেই উপাসনা ঘরটা সাক্ষ্য তাঁবুটা খোলা হল;