Revelation 15:6 — Compare Translations
11 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তাতে ঐ সাতটি আঘাতের মালিক সাত জন ফেরেশতা এবাদতখানা থেকে বাইরে আসলেন, তাঁরা বিমল ও উজ্জ্বল মসীনার কাপড় পরা এবং তাঁদের বক্ষঃস্থলে সোনার পটুকা বাঁধা।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
সেই মন্দির থেকে সাতটি বিপর্যয় নিয়ে বেরিয়ে এলেন সাতজন স্বর্গদূত। তারা পরিষ্কার ও উজ্জ্বল মসিনার পোশাক পরিহিত এবং তাদের বুকে ঘিরে ছিল সোনার উত্তরীয়।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তাহাতে ঐ সপ্ত আঘাতের কর্ত্তা সপ্ত দূত মন্দির হইতে বাহিরে আসিলেন, তাঁহারা বিমল ও উজ্জ্বল মসীনা-বস্ত্র পরিহিত, এবং তাঁহাদের বক্ষঃস্থলে সুবর্ণ পটুকা বদ্ধ।
Bengali (World Bible Translation Center) (WBTC) 2001
সেই সাতজন স্বর্গদূত যাদের ওপর শেষ সাতটি হানবার ক্ষমতা দেওয়া হয়েছিল, তাঁরা সেই মন্দির থেকে বাইরে এলেন৷ তাঁরা শুচি শুভ্র মসীনার পোশাক পরিহিত, তাঁদের বুকে সোনার ফিতে বাঁধা৷
Bengali 2017 (বাঙালি বাইবেল)
তারপর সেই সাতজন স্বর্গদূত সাতটি আঘাত নিয়ে ওই উপাসনা ঘর থেকে বের হয়ে আসলেন, তাঁদের পরনে ছিল পরিষ্কার ও উজ্জ্বল ঝক ঝকে বস্ত্র, এবং তাঁদের বুকে সোনার পটি ছিল l
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তাহাতে ঐ সপ্ত আঘাতের কর্তা সপ্ত দূত মন্দির হইতে বাহিরে আসিলেন, তাঁহারা বিমল ও উজ্জ্বল মসীনা-বস্ত্র পরিহিত, এবং তাঁহাদের বক্ষঃস্থলে সুবর্ণ পটুকা বদ্ধ।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তখন সেই সাতজন স্বর্গদূত সাতটা আঘাত নিয়ে উপাসনা-ঘর থেকে বের হয়ে আসলেন। তাঁদের পরনে ছিল পরিষ্কার ঝক্ঝকে কাপড় আর বুকে বাঁধা ছিল সোনার পটি।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তখন সেই সাতজন ফেরেশতা সাতটা গজব নিয়ে এবাদত-খানা থেকে বের হয়ে আসলেন। তাঁদের পরনে ছিল পরিষ্কার ঝক্ঝকে কাপড় আর বুকে বাঁধা ছিল সোনার পটি।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
সপ্ত মারী নিয়ে সেই সাতজন স্বর্গদূত মন্দির থেকে বেরিয়ে এলেন। তাঁদের পরণে ছিল বিশুদ্ধ উ্জ্বল ক্ষৌমবসন। স্বর্ণ উত্তরীয় বেষ্টিত ছিল তাঁদের বক্ষে।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
সেই সাতজন স্বর্গদূত যাঁদের ওপর শেষ সাতটি হানবার ক্ষমতা দেওয়া হয়েছিল, তাঁরা সেই মন্দির থেকে বাইরে এলেন৷ তাঁরা শুচি শুভ্র মসীনার পোশাক পরিহিত, তাঁদের বুকে সোনার ফিতে বাঁধা৷
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তারপর সেই সাতজন স্বর্গদূত সাতটি আঘাত নিয়ে ওই উপাসনা ঘর থেকে বের হয়ে আসলেন, তাঁদের পরনে ছিল পরিষ্কার ও উজ্জ্বল ঝক ঝকে বস্ত্র এবং তাঁদের বুকে সোনার বেল্ট ছিল।