Revelation 15:7 — Compare Translations
11 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
পরে চার জন প্রাণীর মধ্যে এক জন প্রাণী ঐ সাত জন ফেরেশতাকে সাতটি সোনার বাটি দিলেন, সেগুলো যুগপর্যায়ের যুগে যুগে জীবন্ত আল্লাহ্র গজবে পরিপূর্ণ।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
তখন সেই চারজন জীবন্ত প্রাণীর একজন, যুগে যুগে চিরজীবী ঈশ্বরের ক্রোধে পরিপূর্ণ সাতটি সোনার বাটি, সেই সাতজন স্বর্গদূতকে দিলেন।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
পরে চারি প্রাণীর মধ্যে এক প্রাণী ঐ সপ্ত দূতকে সপ্ত সুবর্ণ বাটি দিলেন, সেগুলি যুগপর্য্যায়ের যুগে যুগে জীবন্ত ঈশ্বরের রোষে পরিপূর্ণ।
Bengali (World Bible Translation Center) (WBTC) 2001
পরে সেই চার প্রাণীর মধ্য থেকে একজন ঐ সাতজন স্বর্গদূতদের হাতে একে একে তুলে দিলেন সাতটি সোনার বাটি, সেগুলি যুগপর্য়ায়ে যুগে যুগে জীবন্ত ঈশ্বরের রোষে পরিপূর্ণ৷
Bengali 2017 (বাঙালি বাইবেল)
পরে চারটি প্রাণীর মধ্যে একটি প্রাণী সেই সাতটি স্বর্গদূতকে সাতটি সোনার বাটি দিলেন, সেগুলি যুগে যুগে জীবিত ঈশ্বরের ক্রোধে পূর্ণ ছিল l
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
পরে চারি প্রাণীর মধ্যে এক প্রাণী ঐ সপ্ত দূতকে সপ্ত সুবর্ণ বাটি দিলেন, সেগুলি যুগপর্যায়ের যুগে যুগে জীবন্ত ঈশ্বরের রোষে পরিপূর্ণ।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
সেই চারজন জীবন্ত প্রাণীর একজন সেই সাতজন স্বর্গদূতকে সাতটা সোনার বাটি দিলেন। ঈশ্বর, যিনি যুগ যুগ ধরে চিরকাল জীবিত আছেন, সেই বাটিগুলো তাঁর ক্রোধে পূর্ণ ছিল।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
সেই চারজন প্রাণীর একজন সেই সাতজন ফেরেশতাকে সাতটা সোনার পেয়ালা দিলেন। আল্লাহ্, যিনি যুগ যুগ ধরে চিরকাল জীবিত আছেন, সেই পেয়ালাগুলো তাঁর রাগে পূর্ণ ছিল।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
সেই প্রাণীচতুষ্টয়ের একজন ঐ সপ্ত স্বর্গদূতকে সাতটি সোনার পাত্র দিলেন, সেগুলি ছিল চিরন্তন ঈশ্বরের রুদ্ররোষে পরিপূর্ণ।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
পরে সেই চার প্রাণীর মধ্য থেকে একজন ঐ সাতজন স্বর্গদূতদের হাতে একে একে তুলে দিলেন সাতটি সোনার বাটি, সেগুলি যুগপর্যায়ে যুগে যুগে জীবন্ত ঈশ্বরের রোষে পরিপূর্ণ৷
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
পরে চারটি প্রাণীর মধ্যে একটি প্রাণী সেই সাতটি স্বর্গদূতকে সাতটি সোনার বাটি দিলেন, সেগুলি যুগে যুগে জীবিত ঈশ্বরের ক্রোধে পূর্ণ ছিল।