Revelation 15:8 — Compare Translations
11 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তাতে আল্লাহ্র মহিমা ও তাঁর পরাক্রম থেকে উৎপন্ন ধোঁয়ায় এবাদতখানাটি পরিপূর্ণ হল; এবং ঐ সাত জন ফেরেশতার সাতটি আঘাত সমাপ্ত না হওয়া পর্যন্ত কেউ এবাদতখানায় প্রবেশ করতে পারল না।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
আর সেই মন্দির ঈশ্বরের গরিমা থেকে ও তাঁর পরাক্রম থেকে উৎপন্ন ধোঁয়ায় পূর্ণ হল, আর ওই সাতজন স্বর্গদূতের সাতটি বিপর্যয় শেষ না হওয়া পর্যন্ত কেউই মন্দিরে প্রবেশ করতে পারল না।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তাহাতে ঈশ্বরের প্রতাপ হইতে ও তাঁহার পরাক্রম হইতে উৎপন্ন ধূমে মন্দির পরিপূর্ণ হইল; এবং ঐ সপ্ত দূতের সপ্ত আঘাত সমাপ্ত না হওয়া পর্য্যন্ত কেহ মন্দিরে প্রবেশ করিতে পারিল না।
Bengali (World Bible Translation Center) (WBTC) 2001
তাতে ঈশ্বরের মহিমা ও পরাক্রম হতে উত্পন্ন ধোঁয়ায় মন্দিরটি পরিপূর্ণ হল৷ আর সেই সপ্ত স্বর্গদূতদের সপ্ত আঘাত শেষ না হওয়া পর্যন্ত কেউ মন্দিরের মধ্যে প্রবেশ করতে পারল না৷
Bengali 2017 (বাঙালি বাইবেল)
তাতে ঈশ্বরের মহিমা থেকে ও তাঁর শক্তি থেকে যে ধোঁয়া বের হচ্ছিল সেই ধোঁয়ায় পবিত্র উপাসনা ঘরটা ভরে গেল; আর সেই সাতটি স্বর্গদুতের সাতটি আঘাত শেষ না হওয়া পর্য্যন্ত কেউ উপাসনা ঘরে ঢুকতে পারল না l
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তাহাতে ঈশ্বরের প্রতাপ হইতে ও তাঁহার পরাক্রম হইতে উৎপন্ন ধূমে মন্দির পরিপূর্ণ হইল; এবং ঐ সপ্ত দূতের সপ্ত আঘাত সমাপ্ত না হওয়া পর্যন্ত কেহ মন্দিরে প্রবেশ করিতে পারিল না।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
ঈশ্বরের মহিমা ও শক্তি থেকে যে ধূমা বের হচ্ছিল সেই ধূমায় উপাসনা-ঘরটা পূর্ণ হল। সেই সাতজন স্বর্গদূতের সাতটা আঘাত শেষ না হওয়া পর্যন্ত কেউ সেই উপাসনা-ঘরে ঢুকতে পারল না।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
আল্লাহ্র মহিমা ও কুদরত থেকে যে ধোঁয়া বের হচ্ছিল সেই ধোঁয়ায় এবাদত-খানাটি পূর্ণ হল। সেই সাতজন ফেরেশতার সাতটা গজব শেষ না হওয়া পর্যন্ত কেউ সেই এবাদত-খানায় ঢুকতে পারল না।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
তখন ঈশ্বরের প্রতাপ ও পরাক্রম থেকে নির্গত দূমে মন্দির পূর্ণ হল। সেই সপ্ত দূতের সপ্ত মারী সমাপ্ত না হওয়া পর্যন্ত কেউ মন্দিরে প্রবেশ করতে পারল না।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
তাতে ঈশ্বরের মহিমা ও পরাক্রম হতে উত্পন্ন ধোঁয়ায়় মন্দিরটি পরিপূর্ণ হল৷ আর সেই সপ্ত স্বর্গদূতদের সপ্ত আঘাত শেষ না হওয়া পর্যন্ত কেউ মন্দিরের মধ্যে প্রবেশ করতে পারল না৷
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তাতে ঈশ্বরের প্রতাপ থেকে ও তাঁর শক্তি থেকে যে ধোঁয়া বের হচ্ছিল সেই ধোঁয়ায় পবিত্র উপাসনা ঘরটা ভরে গেল; আর সেই সাতটি স্বর্গদূতের সাতটি আঘাত শেষ না হওয়া পর্যন্ত কেউ উপাসনা ঘরে ঢুকতে পারল না।