Revelation 16:1 — Compare Translations
11 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
পরে আমি এবাদতখানা থেকে জোরে জোরে বলা একটি বাণী শুনলাম, তা ঐ সাত জন ফেরেশতাকে বললো, তোমরা যাও, আল্লাহ্র গজবের ঐ সাতটি বাটি দুনিয়াতে ঢেলে দাও।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
এরপর আমি মন্দিরের মধ্য থেকে এক উচ্চ রব শুনতে পেলাম, যা ওই সাতজন স্বর্গদূতকে বলছিল, “তোমরা যাও, গিয়ে ঈশ্বরের ক্রোধে পূর্ণ ওই সাতটি বাটি পৃথিবীতে ঢেলে দাও।”
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
পরে আমি মন্দির হইতে এক উচ্চ বাণী শুনিলাম, তাহা ঐ সপ্ত দূতকে কহিল, তোমরা যাও, ঈশ্বরের রোষের ঐ সপ্ত বাটি পৃথিবীতে ঢালিয়া দেও।
Bengali (World Bible Translation Center) (WBTC) 2001
তখন আমি মন্দির থেকে এক উদাত্ত কন্ঠস্বর শুনতে পেলাম, তা ঐ সাতজন স্বর্গদূতকে বলছে, ‘যাও, ঈশ্বরের রোষের সেই সাতটি বাটি পৃথিবীতে ঢেলে দাও৷’
Bengali 2017 (বাঙালি বাইবেল)
আমি উপাসনা ঘর থেকে এক চীৎকার শুনতে পেলাম, একজন জোরে সেই সাতটি স্বর্গদূতকে বলছেন, তোমরা যাও এবং ঈশ্বরের ক্রোধের ঐ সাতটি বাটি পৃথিবীতে ঢেলে দাও l
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
পরে আমি মন্দির হইতে এক উচ্চ বাণী শুনিলাম, তাহা ঐ সপ্ত দূতকে কহিল, তোমরা যাও, ঈশ্বরের রোষের ঐ সপ্ত বাটি পৃথিবীতে ঢালিয়া দেও।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
পরে আমি শুনলাম, সেই উপাসনা-ঘর থেকে সেই সাতজন স্বর্গদূতকে একজন জোরে জোরে বলছেন, “তোমরা গিয়ে ঈশ্বরের ক্রোধে ভরা সাতটা বাটি পৃথিবীর উপর উবুড় করে ঢেলে দাও।”
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
পরে আমি শুনলাম, সেই এবাদত-খানা থেকে সেই সাতজন ফেরেশতাকে একজন জোরে জোরে বলছেন, “তোমরা গিয়ে আল্লাহ্র গজবে ভরা সাতটা পেয়ালা দুনিয়ার উপর উবুড় করে ঢেলে দাও।”
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
পরে আমি মন্দির থেকে এক তীব্র কণ্ঠস্বর শুনতে পেলাম। সেই কণ্ঠস্বর সাতজন স্বর্গদূতকে নির্দেশ দিল: “যাও, ঈশ্বরের রোষের সাতটি পাত্র পৃথিবীতে নিঃশেষে ঢেলে দাও।”
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
তখন আমি মন্দির থেকে এক উদাত্ত কন্ঠস্বর শুনতে পেলাম, তা ঐ সাতজন স্বর্গদূতকে বলছে, “যাও, ঈশ্বরের রোষের সেই সাতটি বাটি পৃথিবীতে ঢেলে দাও৷”
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
আমি উপাসনা ঘর থেকে এক চীৎকার শুনতে পেলাম, একজন জোরে সেই সাতটি স্বর্গদূতকে বলছেন, তোমরা যাও এবং ঈশ্বরের ক্রোধের ঐ সাতটি বাটি পৃথিবীতে ঢেলে দাও।