Revelation 16:10 — Compare Translations
11 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
পরে পঞ্চম ফেরেশতা সেই পশুর সিংহাসনের উপরে তাঁর বাটিটি ঢাললেন; তাতে তার রাজ্য অন্ধকারময় হল এবং লোকেরা যন্ত্রণার দরুন নিজ নিজ জিহ্বা কামড়াতে লাগলো;
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
পঞ্চম স্বর্গদূত সেই পশুর সিংহাসনের উপরে তাঁর বাটি ঢেলে দিলেন। ফলে তার রাজ্য অন্ধকারে ছেয়ে গেল। লোকেরা যন্ত্রণায় তাদের জিভ কামড়াতে লাগল
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
পরে পঞ্চম দূত সেই পশুর সিংহাসনের উপরে আপন বাটি ঢালিলেন; তাহাতে তাহার রাজ্য অন্ধকারময় হইল, এবং লোকেরা বেদনা প্রযুক্ত আপন আপন জিহ্বা চর্ব্বণ করিতে লাগিল;
Bengali (World Bible Translation Center) (WBTC) 2001
এরপর পঞ্চম স্বর্গদূত তাঁর বাটিটি সেই পশুর সিংহাসনের ওপর ঢেলে দিলেন৷ ফলে তার রাজ্যের সব জায়গায় ঘোর অন্ধকার হয়ে গেল, আর লোকেরা যন্ত্রণায় নিজেদের জিভ কামড়াতে লাগল৷
Bengali 2017 (বাঙালি বাইবেল)
পরে পঞ্চম স্বর্গদূত সেই জন্তুর সিংহাসনের উপরে নিজের বাটি ঢেলে দিলেন; তাতে তার রাজ্য অন্ধকারে ঢেকে গেল, এবং মানুষেরা যন্ত্রনায় তাদের নিজ নিজ জিভ কামড়াতে লাগলো l
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
পরে পঞ্চম দূত সেই পশুর সিংহাসনের উপরে আপন বাটি ঢালিলেন; তাহাতে তাহার রাজ্য অন্ধকারময় হইল, এবং লোকেরা বেদনা প্রযুক্ত আপন আপন জিহ্বা চর্বণ করিতে লাগিল;
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
পরে পঞ্চম স্বর্গদূত সেই জন্তুর সিংহাসনের উপর তাঁর বাটিটা উবুড় করলেন। তাতে সেই জন্তুটার রাজ্য অন্ধকার হয়ে গেল। যন্ত্রণায় লোকে তাদের জিভ্ কামড়াতে লাগল এবং তাদের এই যন্ত্রণা আর ঘায়ের জন্য তারা স্বর্গের ঈশ্বরের নিন্দা করতে লাগল, কিন্তু তবুও তারা তাদের মন্দ কাজ থেকে মন ফিরাল না।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
পরে পঞ্চম ফেরেশতা সেই জন্তুর সিংহাসনের উপর তাঁর পেয়ালাটা উবুড় করলেন। তাতে সেই জন্তুটার রাজ্য অন্ধকার হয়ে গেল। যন্ত্রণায় লোকে তাদের জিভ্ কামড়াতে লাগল এবং তাদের এই যন্ত্রণা আর ঘায়ের জন্য তারা বেহেশতের আল্লাহ্র বিরুদ্ধে কুফরী করতে লাগল, কিন্তু তবুও তারা তাদের খারাপ কাজ থেকে মন ফিরাল না।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
তারপর পঞ্চম দূত সেই পশুর সিংহাসনের উপরে তাঁর পাত্র উপুড় করলেন। ফলে তার রাজ্যে অন্ধকার নেমে এল। লোকেরা যন্ত্রণায় জিভ কামড়াতে লাগল।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
এরপর পঞ্চম স্বর্গদূত তাঁর বাটিটি সেই পশুর সিংহাসনের ওপর ঢেলে দিলেন৷ ফলে তার রাজ্যের সব জায়গায় ঘোর অন্ধকার হয়ে গেল, আর লোকেরা যন্ত্রণায় নিজেদের জিভ কামড়াতে লাগল৷
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
পরে পঞ্চম স্বর্গদূত সেই জন্তুর সিংহাসনের উপরে নিজের বাটি ঢেলে দিলেন; তাতে শয়তানের রাজ্য অন্ধকারে ঢেকে গেল এবং মানুষেরা যন্ত্রণায় তাদের নিজ নিজ জিভ কামড়াতে লাগলো।