Revelation 16:11 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
এবং নিজেদের যন্ত্রণা ও ক্ষতের জন্য বেহেশতের আল্লাহ্র নিন্দা করলো এবং তাদের খারাপ কাজ থেকে মন ফিরালো না।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
এবং তাদের যন্ত্রণা ও তাদের ক্ষতের জন্য স্বর্গের ঈশ্বরকে অভিশাপ দিল। কিন্তু তারা তাদের কৃতকর্মের জন্য অনুশোচনা করল না।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
এবং আপনাদের বেদনা ও ক্ষত প্রযুক্ত স্বর্গের ঈশ্বরের নিন্দা করিল; আপন আপন ক্রিয়া হইতে মন ফিরাইল না।
Bengali (World Bible Translation Center) (WBTC) 2001
বেদনা ও ক্ষতের জন্য তারা স্বর্গের ঈশ্বরকে অভিশাপ দিতে লাগল, কিন্তু তারা তাদের কৃতকর্মের জন্য অনুশোচনা করল না৷
Bengali 2017 (বাঙালি বাইবেল)
তাদের যন্ত্রণা ও ঘায়ের জন্য তারা স্বর্গের ঈশ্বরের নিন্দা করতে লাগলো, তবুও তারা নিজেদের মন্দ কাজ থেকে মন ফেরালো না l
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
এবং আপনাদের বেদনা ও ক্ষত প্রযুক্ত স্বর্গের ঈশ্বরের নিন্দা করিল; আপন আপন ক্রিয়া হইতে মন ফিরাইল না।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
তারা ক্ষতের জ্বালাযন্ত্রণার জন্য স্বর্গের ঈশ্বরের নিন্দা করতে লাগল, কিন্তু নিজেদের কৃতকর্মের জন্য অনুতাপ করল না।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
বেদনা ও ক্ষতের জন্য তারা স্বর্গের ঈশ্বরকে অভিশাপ দিতে লাগল, কিন্তু তারা তাদের কৃতকর্মের জন্য অনুশোচনা করল না৷
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তাদের যন্ত্রণা ও ঘায়ের জন্য তারা স্বর্গের ঈশ্বরের নিন্দা করতে লাগলো, তবুও তারা নিজেদের মন্দ কাজ থেকে মন ফেরালো না।