Revelation 16:14 — Compare Translations

11 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তারা বদ-রূহ্‌দের রূহ্‌, নানা চিহ্ন-কাজ করে; তারা সমস্ত দুনিয়ার বাদশাহ্‌দের কাছে গিয়ে সর্বশক্তিমান আল্লাহ্‌র সেই মহাদিনের যুদ্ধের জন্য তাদেরকে একত্র করে।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
তারা ভূতদের আত্মা, অলৌকিক সব চিহ্নকাজ করে, আর তারা সমস্ত জগতের রাজাদের কাছে যায়, যেন সর্বশক্তিমান ঈশ্বরের সেই মহাদিনের জন্য সেইসব রাজাদের যুদ্ধে একত্র করতে পারে।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তাহারা ভূতদের আত্মা, নানা চিহ্ন-কার্য্য করে; তাহারা জগৎ সমুদয়ের রাজাদের নিকটে গিয়া, সর্ব্বশক্তিমান্‌ ঈশ্বরের সেই মহাদিনের যুদ্ধার্থে তাহাদিগকে একত্র করে।
Bengali (World Bible Translation Center) (WBTC) 2001
সেই অশুচি আত্মারা ভূতের আত্মা, যাঁরা নানা অলৌকিক কাজ করে৷ তারা সর্বশক্তিমান ঈশ্বরের বিরুদ্ধে মহাবিচারের দিনে যুদ্ধ করার জন্য সমস্ত জগত্ ঘুরে রাজাদের একত্রিত করল৷
Bengali 2017 (বাঙালি বাইবেল)
কারণ তারা হলো ভূতের আত্মা, নানা চিহ্ন ও আশ্চর্য্য কাজ করে; তারা পৃথিবীর সব রাজাদের কাছে গিয়ে সর্ব্বশক্তিমান্ ঈশ্বরের সেই মহান দিনে যুদ্ধের জন্য তাদেরকে জড়ো করে l
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তাহারা ভূতদের আত্মা, নানা চিহ্ন-কার্য করে; তাহারা জগৎ সমুদয়ের রাজাদের নিকটে গিয়া সর্বশক্তিমান ঈশ্বরের সেই মহাদিনের যুদ্ধার্থে তাহাদিগকে একত্র করে।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
সেই মন্দ আত্মাগুলো আশ্চর্য আশ্চর্য কাজ করছিল। সর্বশক্তিমান ঈশ্বরের সেই মহান দিনে যুদ্ধ করবার জন্য তারা সারা জগতের রাজাদের একসংগে জড়ো করল।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
সেই ভূতগুলো কেরামতী কাজ করছিল। সর্বশক্তিমান আল্লাহ্‌র সেই মহান দিনে যুদ্ধ করবার জন্য তারা সারা দুনিয়ার বাদশাহ্‌দের একসংগে জমায়েত করল।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
এই পৈশাচিক আত্মাদের নানারকম অলৌকিক কাজ করার ক্ষমতা ছিল। সর্বনিয়ন্তা ঈশ্বরের নিরূপিত মহান দিবসে যুদ্দের জন্য সারা পৃথিবীর নৃপতিদের একত্র করতে তাদের পাঠানো হল।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
সেই অশুচি আত্মারা ভূতের আত্মা, যাঁরা নানা অলৌকিক কাজ করে৷ তারা সর্বশক্তিমান ঈশ্বরের বিরুদ্ধে মহাবিচারের দিনে যুদ্ধ করার জন্য সমস্ত জগৎ‌ ঘুরে রাজাদের একত্রিত করল৷
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
কারণ তারা হলো ভূতেদের আত্মা নানা চিহ্ন ও আশ্চর্য্য কাজ করে; তারা পৃথিবীর সব রাজাদের কাছে গিয়ে সর্বশক্তিমান্ ঈশ্বরের সেই মহান দিনের যুদ্ধের জন্য মন্দ আত্মাদের জড়ো করে।