Revelation 16:18 — Compare Translations

11 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আর বিদ্যুৎ, আওয়াজ ও মেঘধ্বনি হল এবং এক মহা-ভূমিকমপ হল, দুনিয়াতে মানুষের উৎপত্তি কাল থেকে যেরকম কখনও হয় নি, সেই রকম প্রচণ্ড মহাভূমিকমপ হল।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
তারপর সেখানে প্রকাশ পেল বিদ্যুতের ঝলকানি, গুরুগম্ভীর ধ্বনি, বজ্রপাত ও এক প্রচণ্ড ভূমিকম্প। পৃথিবীতে মানুষের সৃষ্টি হওয়া থেকে এমন ভূমিকম্প আর কখনও হয়নি, সেই ভূমিকম্প ছিল এমনই সাংঘাতিক।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
‘হইয়াছে’। আর বিদ্যুৎ ও শব্দ ও মেঘধ্বনি হইল, এবং এক মহাভূমিকম্প হইল, পৃথিবীতে মনুষ্যের উৎপত্তিকাল অবধি যেমন কখনও হয় নাই, এমন প্রচণ্ড মহাভূমিকম্প হইল।
Bengali (World Bible Translation Center) (WBTC) 2001
তাতে বিদ্য়ুত্ ঝলক, মেঘগর্জন, বজ্রপাত এবং ভয়ঙ্কর এক ভূমিকম্প হল৷ পৃথিবীতে মানুষের উত্‌পত্তিকাল থেকে এমন ভূমিকম্প আর কখনও হয় নি৷
Bengali 2017 (বাঙালি বাইবেল)
আর তখন বিদ্যুৎ চমকাতে লাগলো, বিকট শব্দ ও বাজ পড়তে লাগলো এবং এমন এক ভূমিকম্প হল যা পৃথিবীতে মানুষ সৃষ্টির পর থেকে কখনও হয় নি, এটা খুব ভয়ঙ্কর ভূমিকম্প ছিল l
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আর বিদ্যুৎ ও শব্দ ও মেঘধ্বনি হইল, এবং এক মহাভূমিকম্প হইল, পৃথিবীতে মনুষ্যের উৎপত্তিকাল অবধি যেমন কখনও হয় নাই, এমন প্রচণ্ড মহাভূমিকম্প হইল।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তখন বিদ্যুৎ চম্‌কাতে লাগল, ভয়ংকর শব্দ হতে ও বাজ পড়তে লাগল এবং এমন ভীষণ ভূমিকম্প হল যা পৃথিবীতে মানুষ সৃষ্টির পর থেকে আর কখনও দেখা যায় নি। সেই ভূমিকম্প খুবই সাংঘাতিক ছিল।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তখন বিদ্যুৎ চম্‌কাতে লাগল, ভয়ংকর আওয়াজ হতে ও বাজ পড়তে লাগল এবং এমন ভীষণ ভূমিকমপ হল যা দুনিয়াতে মানুষ সৃষ্টির পর থেকে আর কখনও দেখা যায় নি। সেই ভূমিকমপ খুবই সাংঘাতিক ছিল।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
তখন বিদ্যুৎ চমকাতে লাগল, নানাবিধ ধ্বনি, বজ্রনাদ ও বূমিকম্প হতে লাগল পৃথিবীতে। মানুষ সৃষ্টির পর এমন প্রচণ্ড ভূমিকম্প কখনও হয়নি।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
তাতে বিদ্যুত্ ঝলক, মেঘগর্জন, বজ্রপাত এবং ভয়ঙ্কর এক ভূমিকম্প হল৷ পৃথিবীতে মানুষের উত্পত্তিকাল থেকে এমন ভূমিকম্প আর কখনও হয় নি৷
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
আর তখন বিদ্যুৎ চমকাতে লাগলো, বিকট শব্দ ও বাজ পড়তে লাগলো এবং এমন এক ভূমিকম্প হল যা পৃথিবীতে মানুষ সৃষ্টির পর থেকে কখনও হয়নি, এটা খুব ভয়ঙ্কর ভূমিকম্প ছিল।