Revelation 16:19 — Compare Translations
11 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তাতে মহানগরী তিন ভাগে বিভক্ত হল এবং জাতিদের নগরগুলো ভেঙ্গে পড়ে গেল; এবং মহতী ব্যাবিলনকে আল্লাহ্র সাক্ষাতে স্মরণ করা গেল, যেন আল্লাহ্র গজবের ভয়ংকর মদে পূর্ণ পানপাত্র তাকে দেওয়া যায়।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
এতে সেই মহানগরী তিন ভাগে বিভক্ত হল ও বিভিন্ন দেশের নগর ধূলিসাৎ হল। ঈশ্বর মহানগরী ব্যাবিলনকে স্মরণ করলেন এবং তাঁর ভয়ংকর ক্রোধে পূর্ণ সুরার পানপাত্র তাকে দিলেন।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তাহাতে মহানগরী তিন ভাগে বিভক্ত হইল, এবং জাতিগণের নগর সকল পতিত হইল; এবং মহতী বাবিলকে ঈশ্বরের সাক্ষাতে স্মরণ করা গেল, যেন ঈশ্বরের ক্রোধের রোষমদিরাতে পূর্ণ পানপাত্র তাহাকে দেওয়া যায়।
Bengali (World Bible Translation Center) (WBTC) 2001
সেই মহানগরী তাতে ভেঙ্গে টুকরো হয়ে গেল, আর ধূলিসাত্ হয়ে গেল বিধর্মীদের সব শহর৷ ঈশ্বর মহান বাবিলকে শাস্তি দিতে ভুলে যান নি৷ তিনি তাঁর প্রচণ্ড ক্রোধে পূর্ণ সেই পানপাত্র মহানগরীকে দিলেন৷
Bengali 2017 (বাঙালি বাইবেল)
ফলে সেই মহান শহরটি তিন ভাগে ভাগ হয়ে গেল এবং নানা জাতির শহরগুলি ভেঙ্গে পড়ল; তখন ঈশ্বর সেই মহান বাবিলনকে মনে করলেন এবং ঈশ্বর তাঁর ক্রোধের মদ পূর্ণ পেয়ালা বাবিলকে পান করতে দিলেন l
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তাহাতে মহানগরী তিন ভাগে বিভক্ত হইল, এবং জাতিগণের নগর সকল পতিত হইল; এবং মহতী বাবিলকে ঈশ্বরের সাক্ষাতে স্মরণ করা গেল, যেন ঈশ্বরের ক্রোধের রোষ-মদিরাতে পূর্ণ পানপাত্র তাহাকে দেওয়া যায়।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
সেই নাম-করা শহরটা তিন ভাগে ভাগ হয়ে গেল এবং বিভিন্ন জাতির শহরগুলো ভেংগে পড়ে গেল। পরে সেই নাম-করা বাবিলের কথা ঈশ্বরের মনে পড়ল, আর তিনি তাঁর ক্রোধের ভয়ংকর মদে পেয়ালা পূর্ণ করে বাবিলকে খেতে দিলেন।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
সেই নাম-করা শহরটা তিন ভাগে ভাগ হয়ে গেল এবং বিভিন্ন জাতির শহরগুলো ভেংগে পড়ে গেল। পরে সেই নাম-করা ব্যাবিলনের কথা আল্লাহ্র মনে পড়ল, আর তিনি তাঁর গজবের ভয়ংকর মদে পেয়ালা পূর্ণ করে ব্যাবিলনকে খেতে দিলেন।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
এর ফলে সেই মহানগরী তিন ভাগে বিভক্ত হয়ে গেল। সর্বজাতির রাজদানীগুলি ধূলিসাৎ হল। মহানগরী ব্যাবিলনের কথা ঈশ্ব ভোলেননি। তিনি তাঁর রুদ্র রোষের সুরাপ্তার থেকে নিঃশেষে তাকে পান করালেন।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
সেই মহানগরী তাতে ভেঙ্গে টুকরো হয়ে গেল, আর ধূলিসাত্ হয়ে গেল বিধর্মীদের সব শহর৷ ঈশ্বর মহান বাবিলকে শাস্তি দিতে ভুলে যান নি৷ তিনি তাঁর প্রচণ্ড ক্রোধে পূর্ণ সেই পানপাত্র মহানগরীকে দিলেন৷
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
ফলে সেই মহান শহরটি তিন ভাগে ভাগ হয়ে গেল এবং নানা জাতির শহরগুলি ভেঙে পড়ল; তখন ঈশ্বর সেই মহান বাবিলনকে মনে করলেন এবং ঈশ্বর তাঁর ক্রোধের মদ পূর্ণ পেয়ালা বাবিলকে পান করতে দিলেন।