Revelation 16:3 — Compare Translations
11 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
পরে দ্বিতীয় ফেরেশতা সমুদ্রের উপরে তাঁর বাটিটি ঢাললেন, তাতে তা মৃত লোকের রক্তের মত হল এবং সমুদ্রের সমস্ত জীবিত প্রাণী মারা গেল।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
দ্বিতীয় স্বর্গদূত সমুদ্রের উপরে তাঁর বাটি ঢেলে দিলেন। এতে তা মৃত মানুষের রক্তের মতো হল ও সমুদ্রের সমস্ত সজীব প্রাণী মারা পড়ল।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
পরে দ্বিতীয় দূত সমুদ্রের উপরে আপন বাটি ঢালিলেন, তাহাতে তাহা মৃত লোকের রক্তের তুল্য হইল, এবং সমস্ত জীবিত প্রাণী, সমুদ্রচর জীবগণ, মরিল।
Bengali (World Bible Translation Center) (WBTC) 2001
এরপর দ্বিতীয় স্বর্গদূত তাঁর বাটিটি সমুদ্রের উপর ঢেলে দিলেন৷ তাতে সমুদ্রের জল মরা মানুষের রক্তের মতো হয়ে গেল, আর তাতে সমুদ্রের মধ্যে যত জীবন্ত প্রাণী ছিল সবই মারা পড়ল৷
Bengali 2017 (বাঙালি বাইবেল)
পরে দ্বিতীয় দূত সমুদ্রের ওপরে নিজের বাটি ঢেলে দিলেন, তাতে সেটি মরা মানুষের রক্তের মত হলো, এবং সমুদ্রের সব জীবিত প্রাণী মরে গেল l
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
পরে দ্বিতীয় দূত সমুদ্রের উপরে আপন বাটি ঢালিলেন, তাহাতে তাহা মৃত লোকের রক্তের তুল্য হইল, এবং সমস্ত জীবিত প্রাণী, সমুদ্রের সমস্ত প্রাণী, মরিল।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
দ্বিতীয় স্বর্গদূত তাঁর বাটিটা সমুদ্রের উপরে উবুড় করলেন। তখন সমুদ্রের জল মরা মানুষের রক্তের মত হল, আর সমুদ্রের সব প্রাণী মরে গেল।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
দ্বিতীয় ফেরেশতা তাঁর পেয়ালাটা সমুদ্রের উপরে উবুড় করলেন। তখন সমুদ্রের পানি মরা মানুষের রক্তের মত হল, আর সমুদ্রের সব প্রাণী মরে গেল।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
এর পরে দ্বিতীয় দূত সমুদ্রে তাঁর পাত্র উপুড় করলেন। ফলে সমুদ্র মৃত মানুষের রক্তের রং ধারণ করল। ফলে সমস্ত সামুদ্রিক প্রাণী মারা গেল।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
এরপর দ্বিতীয় স্বর্গদূত তাঁর বাটিটি সমুদ্রের উপর ঢেলে দিলেন৷ তাতে সমুদ্রের জল মরা মানুষের রক্তের মতো হয়ে গেল, আর তাতে সমুদ্রের মধ্যে যত জীবন্ত প্রাণী ছিল সবই মারা পড়ল৷
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
পরে দ্বিতীয় দূত সমুদ্রের ওপরে নিজের বাটি ঢেলে দিলেন, তাতে সেটি মরা লোকের রক্তের মত হলো এবং সমুদ্রের সব জীবিত প্রাণী মরে গেল।