Revelation 16:4 — Compare Translations

11 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
পরে তৃতীয় ফেরেশতা নদ-নদী ও পানির ফোয়ারাগুলোর উপরে তাঁর বাটিটি ঢাললেন, তাতে সেসব রক্ত হয়ে গেল।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
তৃতীয় স্বর্গদূত তাঁর বাটি সব নদনদী ও জলের উৎসের উপরে ঢেলে দিলেন, ও সেগুলি রক্তে পরিণত হল।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
পরে তৃতীয় দূত নদনদী ও জলের উনুই সকলের উপরে আপন বাটি ঢালিলেন, তাহাতে সে সকল রক্ত হইয়া গেল।
Bengali (World Bible Translation Center) (WBTC) 2001
এরপর তৃতীয় স্বর্গদূত তাঁর বাটিটি পৃথিবীর নদনদী ও জলের উত্‌সে ঢেলে দিলেন, তাতে সব জল রক্ত হয়ে গেল৷
Bengali 2017 (বাঙালি বাইবেল)
তৃতীয় দূত গিয়ে নদনদী ও জলের ফোয়ারার ওপরে নিজের বাটি ঢাললেন, ফলে সেগুলো রক্তের নদী ও ফোয়ারা হয়ে গেল l
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
পরে তৃতীয় দূত নদ-নদী ও জলের উনুই সকলের উপরে আপন বাটি ঢালিলেন, তাহাতে সেই সকল রক্ত হইয়া গেল।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
পরে তৃতীয় স্বর্গদূত নদী আর ফোয়ারার উপরে তাঁর বাটিটা উবুড় করলেন। তাতে সেগুলো রক্তের নদী ও ফোয়ারা হয়ে গেল।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
পরে তৃতীয় ফেরেশতা নদী আর ঝর্ণার উপরে তাঁর পেয়ালাটা উবুড় করলেন। তাতে সেগুলো রক্তের নদী ও ঝর্ণা হয়ে গেল।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
তৃতীয় দূত নদনদী এবং সমস্ত জলাশয়ের উপরে তাঁর পাত্র উপুড় করলেন। ফলে সেগুলির সমস্ত জল রক্তে পরিণত হল।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
এরপর তৃতীয় স্বর্গদূত তাঁর বাটিটি পৃথিবীর নদনদী ও জলের উৎসে ঢেলে দিলেন, তাতে সব জল রক্ত হয়ে গেল৷
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তৃতীয় দূত গিয়ে নদনদী ও জলের ফোয়ারার ওপরে নিজের বাটি ঢাললেন, ফলে সেগুলো রক্তের নদী ও ফোয়ারা হয়ে গেল।