Revelation 16:5 — Compare Translations

11 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তখন আমি পানির উপরে যে ফেরেশতা ক্ষমতা পেয়েছে তাঁর এই বাণী শুনলাম, হে পবিত্র জন, তুমি ন্যায়পরায়ণ; তুমি আছ ও তুমি ছিলে, কারণ তুমি এই সব শাস্তি দিয়েছ;
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
তখন আমি শুনলাম, জলরাশির উপরে ভারপ্রাপ্ত স্বর্গদূত বলছেন: “যিনি আছেন ও যিনি ছিলেন, সেই পবিত্রজন, এই সমস্ত বিচারে তুমিই ধর্মময়, যেহেতু তুমি এরকম বিচার করেছ;
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তখন আমি জলসমূহের দূতের এই বাণী শুনিলাম, হে সাধু, তুমি আছ ও তুমি ছিলে, তুমি ন্যায়পরায়ণ, কারণ এরূপ বিচারাজ্ঞা করিয়াছ;
Bengali (World Bible Translation Center) (WBTC) 2001
তখন আমি জল সমুদ্রের স্বর্গদূতকে বলতে শুনলাম: ‘তুমি আছ ও ছিলে, তুমিই পবিত্র, তুমি ন্যায়পরায়ণ কারণ তুমি এইসব বিষয়ের বিচার করেছ৷
Bengali 2017 (বাঙালি বাইবেল)
জলের উপর যে স্বর্গদূতের ক্ষমতা ছিল তাকে আমি বলতে শুনলাম, হে পবিত্র, তুমি আছ ও তুমি ছিলে, তুমি ন্যায়বান, কারণ তুমি এইরকম বিচার করছ;
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তখন আমি জলসমূহের দূতের এই বাণী শুনিলাম, হে সাধু, তুমি আছ ও তুমি ছিলে, তুমি ন্যায়পরায়ণ, কারণ এইরূপ বিচারাজ্ঞা করিয়াছ;
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
জলের উপরে যে স্বর্গদূতের ক্ষমতা ছিল আমি তাঁকে এই কথা বলতে শুনলাম: “হে পবিত্র, তুমি আছ এবং তুমি ছিলে। তুমি ন্যায়বান, কারণ তুমি এই সব শাস্তি দিয়েছ।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
পানির উপরে যে ফেরেশতার ক্ষমতা ছিল আমি তাঁকে এই কথা বলতে শুনলাম: “হে আল্লাহ্‌ পাক, তুমি আছ এবং তুমি ছিলে। তুমি ন্যায়বান, কারণ তুমি এই সব শাস্তি দিয়েছ।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
তখন আমি জলের ভারপ্রাপ্ত দূতকে এই কথা বলতে শুনলামঃ “হে পবিত্র পুরুষ, তুমি আছ, তুমি ছিলে,তুমি ন্যায়পরায়ম, তাই সুবিচার করেছ,
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
তখন আমি জল সমূহের স্বর্গদূতকে বলতে শুনলাম: “তুমি আছ ও ছিলে, তুমিই পবিত্র, তুমি ন্যায়পরায়ণ কারণ তুমি এইসব বিষয়ের বিচার করেছ৷
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
জলের উপর যে স্বর্গদূতের ক্ষমতা ছিল তাকে আমি বলতে শুনলাম, হে পবিত্র, তুমি আছ ও তুমি ছিলে, তুমি ন্যায়বান, কারণ তুমি এই রকম বিচার করছ;