Revelation 16:7 — Compare Translations
11 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
পরে আমি কোরবানগাহ্র এই বাণী শুনলাম, হ্যাঁ, হে প্রভু আল্লাহ্, সর্বশক্তিমান, তোমার বিচার সত্য ও ন্যায়ে পূর্ণ।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
আর আমি সেই যজ্ঞবেদির প্রত্যুত্তর শুনতে পেলাম: “হ্যাঁ, প্রভু ঈশ্বর, সর্বশক্তিমান, তোমার সব বিচারাদেশ যথার্থ ও ন্যায়সংগত।”
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
পরে আমি যজ্ঞবেদির এই বাণী শুনিলাম, হাঁ, হে প্রভু ঈশ্বর, সর্ব্বশক্তিমান্, তোমার বিচারাজ্ঞা সকল সত্য ও ন্যায্য।
Bengali (World Bible Translation Center) (WBTC) 2001
তখন আমি যজ্ঞবেদীকে বলতে শুনলাম, ‘হ্যাঁ, প্রভু ঈশ্বর যিনি সর্বশক্তিমান, তোমার বিচার সত্য ও ন্যায়সঙ্গত৷’
Bengali 2017 (বাঙালি বাইবেল)
পরে আমি বেদি থেকে উত্তর দিতে শুনলাম, হাঁ, প্রভু ঈশ্বর, সবার শাসনকর্তা, তোমার বিচারগুলি সত্য ও ন্যায়বান l
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
পরে আমি যজ্ঞবেদির এই বানী শুনিলাম, হাঁ, হে প্রভু ঈশ্বর, সর্বশক্তিমান, তোমার বিচারাজ্ঞা সকল সত্য ও ন্যায্য।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
আমি বেদী থেকে একজনকে এই কথা বলতে শুনলাম: “সর্বশক্তিমান প্রভু ঈশ্বর, তোমার সব বিচার সত্য ও ন্যায়ে পূর্ণ।”
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
আমি কোরবানগাহ্ থেকে একজনকে এই কথা বলতে শুনলাম: “সর্বশক্তিমান মাবুদ আল্লাহ্, তোমার সব বিচার সত্য ও ন্যায়ে পূর্ণ।”
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
আমি তখন বেদী থেকে এই বাণী শুনলামঃ “ঙ্যাঁ, প্রভু পরমেশ্বর সর্বনিয়ন্তা,তোমার বিচার যথার্থ ও সঙ্গত।”
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
তখন আমি যজ্ঞবেদীকে বলতে শুনলাম, “হ্যাঁ, প্রভু ঈশ্বর যিনি সর্বশক্তিমান, তোমার বিচার সত্য ও ন্যায়সঙ্গত৷”
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
পরে আমি বেদি থেকে উত্তর দিতে শুনলাম, হ্যাঁ, প্রভু সর্বশক্তিমান, সবার শাসনকর্ত্তা, তোমার বিচারগুলি সত্য ও ন্যায়বান।