Revelation 16:8 — Compare Translations
11 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
পরে চতুর্থ ফেরেশতা সূর্যের উপরে তাঁর বাটিটি ঢাললেন; তাতে আগুন দ্বারা মানুষকে পুড়িয়ে দেবার ক্ষমতা তাকে দেওয়া হল।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
চতুর্থ স্বর্গদূত তাঁর বাটি সূর্যের উপরে ঢেলে দিলেন। আর সূর্যকে ক্ষমতা দেওয়া হল, যেন সে আগুনের দ্বারা সব মানুষকে ঝলসে দেয়।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
পরে চতুর্থ দূত সূর্য্যের উপরে আপন বাটি ঢালিলেন; তাহাতে অগ্নি দ্বারা মনুষ্যদিগকে তাপিত করিবার ক্ষমতা তাহাকে দত্ত হইল।
Bengali (World Bible Translation Center) (WBTC) 2001
পরে চতুর্থ স্বর্গদূত সূর্যের ওপরে তাঁর বাটিটি ঢেলে দিলেন৷ তাতে লোকদের আগুনে পোড়াবার ক্ষমতা সূর্য়কে দেওয়া হল৷
Bengali 2017 (বাঙালি বাইবেল)
চতুর্থ স্বর্গদূত তাঁর নিজের বাটি সুর্য্যের ওপরে ঢেলে দিলেন এবং আগুন দিয়ে মানুষকে পুড়িয়ে মারার অনুমতি তাকে দেওয়া হল l
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
পরে চতুর্থ দূত সূর্যের উপরে আপন বাটি ঢালিলেন; তাহাতে অগ্নি দ্বারা মনুষ্যদিগকে দগ্ধ করিবার ক্ষমতা তাহাকে দত্ত হইল।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
চতুর্থ স্বর্গদূত সূর্যের উপরে তাঁর বাটিটা উবুড় করলেন। তাতে লোকদের আগুন দিয়ে পুড়িয়ে দেবার জন্য সূর্যকে ক্ষমতা দেওয়া হল।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
চতুর্থ ফেরেশতা সূর্যের উপরে তাঁর পেয়ালাটা উবুড় করলেন। তাতে লোকদের আগুন দিয়ে পুড়িয়ে দেবার জন্য সূর্যকে ক্ষমতা দেওয়া হল।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
এরপরে চতুর্থ দূত সূর্যের উপর তাঁর পাত্র উপুড় করলেন। তখন সূর্য পেল মানবকুল দগ্ধ করার ক্ষমতা।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
পরে চতুর্থ স্বর্গদূত সূর্যের ওপরে তাঁর বাটিটি ঢেলে দিলেন৷ তাতে লোকদের আগুনে পোড়াবার ক্ষমতা সূর্যকে দেওয়া হল৷
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
চতুর্থ স্বর্গদূত তাঁর নিজের বাটি সুর্য্যের ওপরে ঢেলে দিলেন এবং আগুন দিয়ে মানুষকে পুড়িয়ে মারার অনুমতি তাকে দেওয়া হল।