Revelation 16:9 — Compare Translations

11 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তখন ভীষণ তাপে মানুষের শরীর পুড়ে গেল হল এবং যিনি এসব আঘাতের উপরে কর্তৃত্ব করেন, সেই আল্লাহ্‌র নামের কুফরী করলো; তাঁর গৌরব করার জন্য মন ফিরাল না।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
তখন প্রখর উত্তাপে তারা তাপদগ্ধ হয়ে, এই সমস্ত আঘাতের উপরে যাঁর নিয়ন্ত্রণ ছিল সেই ঈশ্বরের নামকে অভিশাপ দিতে লাগল। কিন্তু তারা মন পরিবর্তন করতে ও তাঁকে গৌরব দিতে চাইল না।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তখন মনুষ্যেরা মহা উত্তাপে তাপিত হইল, এবং যিনি এই সকল আঘাতের উপরে কর্ত্তৃত্ব করেন, সেই ঈশ্বরের নামের নিন্দা করিল; তাঁহাকে গৌরব প্রদান করিবার জন্য মন ফিরাইল না।
Bengali (World Bible Translation Center) (WBTC) 2001
তখন সেই প্রচণ্ড তাপে মানুষদের পোড়ানো হল৷ ঈশ্বরকে তারা অভিশাপ দিতে লাগল৷ এই সমস্ত আঘাতের উপর ঈশ্বরের কর্তৃত্ত্ব ছিল; কিন্তু তারা তবু তাদের মন ফিরালো না আর ঈশ্বরের মহিমা কীর্তন করল না৷
Bengali 2017 (বাঙালি বাইবেল)
ভীষণ তাপে মানুষের গা পুড়ে গেল এবং এই সব আঘাতের উপরে যাঁর ক্ষমতা আছে, সেই ঈশ্বরের নামের তারা নিন্দা করতে লগলো; তাঁকে গৌরব করার জন্য তারা মন ফিরাল না l
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তখন মনুষ্যেরা মহা উত্তাপে দগ্ধ হইল, এবং যিনি এই সকল আঘাতের উপরে কর্তৃত্ব করেন, সেই ঈশ্বরের নামের নিন্দা করিল; তাঁহাকে গৌরব প্রদান করিবার জন্য মন ফিরাইল না।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তখন ভীষণ তাপে লোকদের গা পুড়ে গেল, আর এই সমস্ত আঘাতের উপর যাঁর ক্ষমতা আছে তারা সেই ঈশ্বরের নিন্দা করতে লাগল। কিন্তু তবুও তারা মন ফিরাল না এবং ঈশ্বরের গৌরব করল না।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তখন ভীষণ তাপে লোকদের গা পুড়ে গেল, আর এই সমস্ত গজবের উপর যাঁর ক্ষমতা আছে তারা সেই আল্লাহ্‌র বিরুদ্ধে কুফরী করতে লাগল। কিন্তু তবুও তারা মন ফিরাল না এবং আল্লাহ্‌র প্রশংসা করল না।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
দারুণ দহনে মানুষ দগ্ধ হল। তারা তখন এইসব মারীর নিয়ন্তা ঈশ্বরের নিন্দা করতে লাগল, কিন্তু মন পরিবর্তন করে তাঁকে মর্যাদা দিল না।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
তখন সেই প্রচণ্ড তাপে মানুষদের পোড়ানো হল৷ ঈশ্বরকে তারা অভিশাপ দিতে লাগল৷ এই সমস্ত আঘাতের উপর ঈশ্বরের কর্তৃত্ত্ব ছিল; কিন্তু তারা তবু তাদের মন ফিরালো না আর ঈশ্বরের মহিমা কীর্তন করল না৷
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
ভীষণ তাপে মানুষের গা পুড়ে গেল এবং এই সব আঘাতের উপরে যাঁর ক্ষমতা আছে, সেই ঈশ্বরের নামের নিন্দা করতে লাগলো; তাঁকে গৌরব করার জন্য তারা মন ফেরাল না।