Revelation 17:1 — Compare Translations
11 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
পরে ঐ সাতটি বাটি যাঁদের হাতে ছিল, সেই সাত জন ফেরেশতার মধ্যে এক জন এসে আমার সঙ্গে আলাপ করে বললেন, এসো, অনেক পানির উপরে বসে আছে যে ঐ মহাবেশ্যা, আমি তোমাকে তার বিচারসিদ্ধ দণ্ড দেখাই,
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
সেই সাতটি বাটি যাদের হাতে ছিল, সেই সাতজন স্বর্গদূতের মধ্যে একজন এসে আমাকে বললেন, “এসো, বহু জলরাশির উপরে বসে থাকে যে মহাবেশ্যা, তার কী শাস্তি হয়, আমি তোমাকে দেখাব।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
পরে ঐ সপ্ত বাটি যাঁহাদের হস্তে ছিল, সেই সপ্ত দূতের মধ্যে এক জন আসিয়া আমার সঙ্গে আলাপ করিয়া কহিলেন, আইস, “বহু জলের উপরে বসিয়া আছে” যে ঐ মহাবেশ্যা, আমি তোমাকে তাহার বিচারসিদ্ধ দণ্ড দেখাই,
Bengali (World Bible Translation Center) (WBTC) 2001
এরপর ঐ সাতটি বাটি যাদের হাতে ছিল, সেই সাতজন স্বর্গদূতদের মধ্যে একজন এসে আমায় বললেন, ‘এস, বহু নদীর ওপরে য়ে মহাবেশ্য়া বসে আছে, আমি তোমাকে তার কি শাস্তি হবে তা দেখাবো৷
Bengali 2017 (বাঙালি বাইবেল)
যাঁদের হাতে সাতটি বাতি ছিল ঐ সাতজন দূতের মধ্যে থেকে একজন দূত এসে আমাকে বললেন, এসো, “যে মহাবেশ্যা অনেক জলের ওপরে বসে আছে” আমি তোমাকে তার শাস্তি দেখাবো,
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
পরে ঐ সপ্ত বাটি যাঁহাদের হস্তে ছিল, সেই সপ্ত দূতের মধ্যে একজন আসিয়া আমার সঙ্গে আলাপ করিয়া কহিলেন, আইস, “বহুজলের উপরে বসিয়া আছে” যে ঐ মহাবেশ্যা, আমি তোমাকে তাহার বিচারসিদ্ধ দণ্ড দেখাই,
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
যে সাতজন স্বর্গদূতের হাতে সাতটা বাটি ছিল তাঁদের মধ্যে একজন এসে আমাকে বললেন, “অনেক জলের উপরে যে মহাবেশ্যা বসে আছে, এস, আমি তার শাস্তি তোমাকে দেখাই।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
যে সাতজন ফেরেশতার হাতে সাতটা পেয়ালা ছিল তাঁদের মধ্যে একজন এসে আমাকে বললেন, “অনেক পানির উপরে যে মহাবেশ্যা বসে আছে, এস, আমি তার শাস্তি তোমাকে দেখাই।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
তখন সপ্তপাত্রধারী সপ্তদূতের একজন এসে আমাকে বললেন, “এস, বহুনদী বেষ্টিত মহাগণিকার কি দণ্ড হয়েছে তা আমি তোমাকে দেখাব।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
এরপর ঐ সাতটি বাটি যাদের হাতে ছিল, সেই সাতজন স্বর্গদূতদের মধ্যে একজন এসে আমায় বললেন, “এস, বহু নদীর ওপরে যে মহাবেশ্যা বসে আছে, আমি তোমাকে তার কি শাস্তি হবে তা দেখাবো৷
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
যাঁদের হাতে সাতটি বাটি ছিল ঐ সাতজন দূতের মধ্যে থেকে একজন দূত এসে আমাকে বললেন, এসো, “যে মহাবেশ্যা অনেক জলের ওপরে বসে আছে” আমি তোমাকে তার শাস্তি দেখাবো,