Revelation 17:10 — Compare Translations

11 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তাদের পাঁচ জন আগেই শেষ হয়ে গেছে, এক জন আছে, আর এক জন এই পর্যন্ত আসে নি; আসলে তাকে অল্পকাল থাকতে হবে।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
সেগুলি আবার সাতজন রাজাও। পাঁচজনের পতন হয়েছে, একজন আছে, অন্যজনের আগমন এখনও হয়নি; কিন্তু সে এলে পরে, তাকে অবশ্য অল্প সময়ের জন্য থাকতে হবে।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
এবং তাহারা সপ্ত রাজা; তাহাদের পাঁচ জন পতিত হইয়াছে, এক জন আছে, আর এক জন এ পর্য্যন্ত আইসে নাই; আসিলে তাহাকে অল্পকাল থাকিতে হইবে।
Bengali (World Bible Translation Center) (WBTC) 2001
তাদের মধ্যে প্রথম পাঁচ জনের পতন হয়েছে৷ একজন আছে আর অন্য জন এখনও আসে নি৷ সে এলে কেবল অল্পকালই থাকবে৷
Bengali 2017 (বাঙালি বাইবেল)
তাদের মধ্যে পাঁচ জন আগেই শেষ হয়ে গেছে, এখনও এক জন আছে, আর অন্য জন এখনো আসে নি; যখন সে আসবে সে অল্প সময়ের জন্য থাকবে l
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তাহাদের পাঁচ জন পতিত হইয়াছে, একজন আছে, আর একজন এই পর্যন্ত আইসে নাই; আসিলে তাহাকে অল্পকাল থাকিতে হইবে।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
সেই রাজাদের মধ্যে পাঁচজন আগেই শেষ হয়ে গেছে, একজন এখনও আছে আর অন্যজন এখনও আসে নি। সেই রাজা আসবার পর তাকে কিছুকাল থাকতেই হবে।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
সেই বাদশাহ্‌দের মধ্যে পাঁচজন আগেই শেষ হয়ে গেছে, একজন এখনও আছে আর অন্যজন এখনও আসে নি। সেই বাদশাহ্‌ আসবার পর তাকে কিছুকাল থাকতেই হবে।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
এগুলি আবার সাতজন রাজার প্রতীক। এদের পাঁচজনের পতন হয়েছে, একজন আছে, আর একজনের আবির্ভাব এখনও হয়নি। সে এলেও অল্পকাল থাকবে।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
তাদের মধ্যে প্রথম পাঁচ জনের পতন হয়েছে৷ একজন আছে আর অন্য জন এখনও আসে নি৷ সে এলে কেবল অল্পকালই থাকবে৷
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তাদের মধ্যে পাঁচ জন আগেই শেষ হয়ে গেছে, এখনও একজন আছে, আর অন্যজন এখনো আসেনি; যখন সে আসবে সে অল্প দিনের র জন্য থাকবে।