Revelation 17:12 — Compare Translations
11 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আর তুমি যে দশটি শিং দেখলে, সেগুলো হল দশ জন বাদশাহ্; তারা এই পর্যন্ত রাজ্য পায় নি, কিন্তু এক ঘণ্টার জন্য সেই পশুর সঙ্গে বাদশাহ্দের মত কর্তৃত্ব পাবে।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
“যে দশটি শিং তুমি দেখলে, তারা দশজন রাজা। তারা এখনও তাদের রাজ্য লাভ করেনি, কিন্তু তারা সেই পশুর সঙ্গে এক ঘণ্টার জন্য রাজাদের মতো কর্তৃত্ব প্রাপ্ত হবে।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আর তুমি যে দশ শৃঙ্গ দেখিলে, সে দশ রাজা; তাহারা এ পর্য্যন্ত রাজ্য প্রাপ্ত হয় নাই, কিন্তু এক ঘন্টার নিমিত্তে সেই পশুর সহিত রাজাদের ন্যায় কর্ত্তৃত্ব পাইবে।
Bengali (World Bible Translation Center) (WBTC) 2001
‘আর তুমি য়ে দশটি শিং দেখলে তা হল দশটি রাজা, তারা এখনও রাজ্য পায় নি, কিন্তু সেই পশুর সঙ্গে এক ঘন্টার জন্য রাজাদের মতো কর্তৃত্ত্ব করার ক্ষমতা পাবে৷
Bengali 2017 (বাঙালি বাইবেল)
আর তুমি যে দশটি শিং দেখেছিলে সেগুলি হলো দশজন রাজা যারা এখনো পর্য্যন্ত কোনো রাজ্য পায় নি, কিন্তু সেই জন্তুর সঙ্গে এক ঘন্টার জন্য রাজাদের মত রাজত্ব করার অধিকার পাবে l
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আর তুমি যে দশটি শৃঙ্গ দেখিলে, সে দশ জন রাজা; তাহারা এই পর্যন্ত রাজ্য প্রাপ্ত হয় নাই, কিন্তু এক ঘণ্টার নিমিত্তে সেই পশুর সহিত রাজাদের ন্যায় কর্তৃত্ব পাইবে।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
“যে দশটা শিং তুমি দেখেছ ওগুলো হল দশজন রাজা। তারা এখনও রাজত্ব করতে আরম্ভ করে নি, কিন্তু তারা সেই জন্তুর সংগে অল্প সময়ের জন্য রাজা হিসাবে রাজত্ব করবার ক্ষমতা পাবে।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
“যে দশটা শিং তুমি দেখেছ ওগুলো হল দশজন বাদশাহ্। তারা এখনও রাজত্ব করতে শুরু করে নি, কিন্তু তারা সেই জন্তুর সংগে অল্প সময়ের জন্য বাদশাহ্ হিসাবে রাজত্ব করবার ক্ষমতা পাবে।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
তুমি যে দশটি সিং দেখলে তারা হচ্ছে দজন নৃপতি। তারা এখনও রাজত্ব পবায়নি, তারা মাত্র এক ঘণ্টার জন্য ঐ পসুর সঙ্গে রাজত্ব করবে।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
“আর তুমি যে দশটি শিং দেখলে তা হল দশটি রাজা, তারা এখনও রাজ্য পায় নি, কিন্তু সেই পশুর সঙ্গে এক ঘন্টার জন্য রাজাদের মতো কর্তৃত্ত্ব করার ক্ষমতা পাবে৷
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
আর তুমি যে দশটি শিং দেখেছিলে সেগুলি হলো দশ জন রাজা যারা এখনো পর্যন্ত কোনো রাজ্য পায়নি, কিন্তু সেই জন্তুটির সঙ্গে এক ঘন্টার জন্য রাজাদের মত রাজত্ব করার কর্তৃত্ব পাবে।