Revelation 17:14 — Compare Translations

11 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তারা মেষশাবকের সঙ্গে যুদ্ধ করবে, আর মেষ-শাবক তাদের জয় করবেন, কারণ “তিনি প্রভুদের প্রভু ও বাদশাহ্‌দের বাদশাহ্‌;” এবং যারা তাঁর সহবর্তী, আহ্বান পেয়েছে ও মনোনীত ও বিশ্বস্ত, তাঁরাও জয় করবেন।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
তারা মেষশাবকের বিরুদ্ধে যুদ্ধ করবে, কিন্তু মেষশাবক তাদের পরাস্ত করবেন, কারণ তিনি প্রভুদের প্রভু ও রাজাদের রাজা। আর যারা আহূত, মনোনীত ও বিশ্বস্ত অনুসারী, তারাও তাঁর সঙ্গে বিজয়ী হবেন।”
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তাহারা মেষশাবকের সহিত যুদ্ধ করিবে, আর মেষশাবক তাহাদিগকে জয় করিবেন, কারণ “তিনি প্রভুদের প্রভু ও রাজাদের রাজা;” এবং যাঁহারা তাঁহার সহবর্ত্তী, আহূত ও মনোনীত ও বিশ্বস্ত, তাঁহারাও জয় করিবেন।
Bengali (World Bible Translation Center) (WBTC) 2001
তারা মেষশাবকের সঙ্গে যুদ্ধ করবে কিন্তু মেষশাবক তাদের পরাজিত করবে কারণ তিনি প্রভুদের প্রভু ও রাজাদের রাজা৷ তিনি তাঁর মনোনীত এবং বিশ্বস্ত লোকদের সাহায্যে তাদের পরাজিত করবেন৷ এই লোকদের তিনি আহ্বান করেছিলেন৷’
Bengali 2017 (বাঙালি বাইবেল)
তারা মেষ শিশুর সঙ্গে যুদ্ধ করবে, কিন্তু মেষ শিশু তাদেরকে জয় করবেন, কারণ “তিনি প্রভুদের প্রভু ও রাজাদের রাজা;” এবং যাঁরা মনোনীত হয়েছে যাদের বেছে নেওয়া হয়েছে ও বিশ্বস্ত, তারাই তাঁর সঙ্গে থাকবেন l
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তাহারা মেষশাবকের সহিত যুদ্ধ করিবে, আর মেষশাবক তাহাদিগকে জয় করিবেন, কারণ “তিনি প্রভুদের প্রভু ও রাজাদের রাজা;” এবং যাহারা তাঁহার সহবর্তী, আহূত ও মনোনীত ও বিশ্বস্ত, তাঁহারাও জয় করিবেন।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
এরা মেষ-শিশুর বিরুদ্ধে যুদ্ধ করবে আর মেষ-শিশু তাদের হারিয়ে দেবেন, কারণ তিনি প্রভুদের প্রভু ও রাজাদের রাজা। যাদের ডাকা হয়েছে আর বেছে নেওয়া হয়েছে এবং যারা বিশ্বস্ত তারাই তাঁর সংগে থাকবে।”
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
এরা মেষ-শাবকের বিরুদ্ধে যুদ্ধ করবে আর মেষ-শাবক তাদের হারিয়ে দেবেন, কারণ তিনি প্রভুদের প্রভু ও বাদশাহ্‌দের বাদশাহ্‌। যাদের ডাকা হয়েছে আর বেছে নেওয়া হয়েছে এবং যারা বিশ্বস্ত তারাই তাঁর সংগে থাকবে।”
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
তারা মেষশাবকের বিরুদ্ধে যুদ্ধ করবে। মেষশাবক তাদের পরাস্ত করবেন। কারণ তিনি ‘প্রভুদের প্রভু এবং রাজাদের রাজা’। আহূত মনোনীত বিশ্বাসীবৃন্দ, যারা তাঁর সঙ্গী তারাও জয়ী হবে।”
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
তারা মেষশাবকের সঙ্গে যুদ্ধ করবে কিন্তু মেষশাবক তাদের পরাজিত করবে কারণ তিনি প্রভুদের প্রভু ও রাজাদের রাজা৷ তিনি তাঁর মনোনীত এবং বিশ্বস্ত লোকদের সাহায্যে তাদের পরাজিত করবেন৷ এই লোকদের তিনি আহ্বান করেছিলেন৷”
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তারা মেষশিশুর সঙ্গে যুদ্ধ করবে, কিন্তু মেষ শিশু তাদেরকে জয় করবেন, কারণ “তিনি প্রভুদের প্রভু ও রাজাদের রাজা;” এবং যাঁরা মনোনীত হয়েছে যাদের বেছে নেওয়া হয়েছে ও বিশ্বস্ত, তারাই তাঁর সঙ্গে থাকবেন।