Revelation 17:16 — Compare Translations

11 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আর তুমি যে ঐ দশটি শিং এবং পশুটা দেখলে তারা সেই পতিতাকে ঘৃণা করবে এবং তাকে ধ্বংস ও নগ্ন করবে, তার গোশ্‌ত ভোজন করবে এবং তাকে আগুনে পুড়িয়ে দেবে।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
আর তুমি যে সেই পশু ও দশটা শিং দেখলে তারা সেই বেশ্যাকে ঘৃণা করবে। তারা তার সর্বনাশ করে তাকে উলঙ্গ করে ছেড়ে দেবে; তারা তার মাংস খাবে ও তাকে আগুনে পুড়িয়ে মারবে।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আর তুমি যে ঐ দশ শৃঙ্গ এবং পশুটা দেখিলে তাহারা সেই বেশ্যাকে ঘৃণা করিবে, এবং তাহাকে অনাথা ও নগ্না করিবে, তাহার মাংস ভক্ষণ করিবে, এবং তাহাকে আগুনে পোড়াইয়া দিবে।
Bengali (World Bible Translation Center) (WBTC) 2001
তুমি য়ে দশটা শিং ও পশুকে দেখলে, তারা ঐ গণিকাকে ঘৃণা করবে৷ তারা তার সব কিছু কেড়ে নিয়ে তাকে উলঙ্গ করে তার দেহটাকে খাবে, তারপর তাকে আগুনে পুড়িয়ে দেবে৷
Bengali 2017 (বাঙালি বাইবেল)
আর যে দশটি শিং এবং জন্তুটা তুমি দেখলে তারা সবাই সেই বেশ্যাকে ঘৃণা করবে, এবং তাকে জনশূন্য ও উলঙ্গ করবে তার মাংস খাবে এবং তাকে সম্পূর্ণ ভাবে আগুনে দিয়ে পুড়িয়ে ফেলবে l
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আর তুমি যে ঐ দশটি শৃঙ্গ এবং পশুটি দেখিলে তাহারা সেই বেশ্যাকে ঘৃণা করিবে, এবং তাহাকে অনাথ ও নগ্ন করিবে, তাহার মাংস ভক্ষণ করিবে, এবং তাহাকে আগুনে পোড়াইয়া দিবে।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তুমি যে দশটা শিং দেখেছ সেগুলো আর সেই জন্তুটা সেই বেশ্যাকে ঘৃণা করবে। তারা তাকে ধ্বংস ও উলংগ করবে এবং তার মাংস খাবে; তারপর তাকে আগুন দিয়ে পুড়িয়ে ফেলবে।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তুমি যে দশটা শিং দেখেছ সেগুলো আর সেই জন্তুটা সেই বেশ্যাকে ঘৃণা করবে। তারা তাকে ধ্বংস ও উলংগ করবে এবং তার গোশ্‌ত খাবে; তারপর তাকে আগুন দিয়ে পুড়িয়ে ফেলবে।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
তুমি যে পশু ও দশটি শিং দেখলে তারা সকলে ঐ বারাঙ্গনাকে ঘৃণা করবে, তাকে সর্বস্বান্ত ও নগ্ন করবে, তার মাংস খাবে ও তাকে আগুনে পুড়িয়ে মারবে।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
তুমি যে দশটা শিং ও পশুকে দেখলে, তারা ঐ গণিকাকে ঘৃণা করবে৷ তারা তার সব কিছু কেড়ে নিয়ে তাকে উলঙ্গ করে তার দেহটাকে খাবে, তারপর তাকে আগুনে পুড়িয়ে দেবে৷
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
আর যে দশটি শিং এবং জন্তুটি তুমি দেখলে তারা সবাই সেই বেশ্যাকে ঘৃণা করবে এবং তাকে জনশূন্য ও উলঙ্গ করবে তার মাংস খাবে এবং তাকে সম্পূর্ণভাবে আগুনে দিয়ে পুড়িয়ে ফেলবে।